প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 8:13 AM
চান্দিনায় এলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে চান্দিনা উপজেলা সদরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত শেষে কেক কেটে দিবসটি উদযাপন করেন নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, সহ-সভাপতি সামাদ কমিশনার, সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জামসেদ আহমেদ জাকি, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক সভাপতি মোবারক হোসেন, পৌর গণতান্ত্রিক যুবদল সহ-সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন প্রমুখ।
একই দিন বিকেলে কেরনখাল ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে নুরিতলা শাহী ঈদগাহ মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আতাপুর বাজার ঘুরে কেরনখাল ইউনিয়ন এলডিপির আঞ্চলিক কার্যালয়ের এসে শেষ হয়। পরে আলোচনা সভা, মিলাদ ও মুনাজাত হয়।
এতে ইউনিয়ন এলডিপি সভাপতি সার্জেন্ট আবদুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কেরনখাল ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি সিরাজ মেম্বার,সাধারণ সম্পাদক ডা.ফারদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, , সহ-সভাপতি মো.দেলোয়ার হোসেন, উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা ভুঁইয়া, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ ভুইঁয়া, ইউনিয়ন কৃষক দল সভাপতি মনু মেম্বার, সাধারণ সম্পাদক আবদুর রব, ৫ নং ওয়ার্ড এলডিপি সভাপতি হাসেম মেম্বার ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...