...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান ⁜ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’ ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Oct 2025, 8:12 AM

...
কুবির ফুটবল টুর্নামেন্টে মারামারি, মার্কেটিং বিভাগকে ৫ বছরের নিষেধাজ্ঞার দাবি News Image

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার

ফাইনালে মার্কেটিং বনাম প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনায়, ফুটবল

টুর্নামেন্ট হতে মার্কেটিং বিভাগের উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ অক্টোবর) ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক বরাবর প্রেরিত একটি চিঠি থেকে এ

বিষয়টি জানা যায়।

উল্লিখিত চিঠিতে বলা হয়, গত ২৩ অক্টোবর কোয়ার্টার ফাইনালে মার্কেটিং বনাম প্রত্নতত্ত্বের

মধ্যকার ম্যাচে দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের

শিক্ষার্থী শাফায়েত দর্শকসারি থেকে এসে প্রত্নতত্ত্ব বিভাগের গোলকিপার হাসমত আলীকে পেছন

থেকে এলোপাতাড়িভাবে কিল-ঘুসি মারতে থাকে। এক পর্যায়ে তার সাথে যুক্ত হয় মার্কেটিং বিভাগের

দলীয় অধিনায়ক মুজিব (২০১৯-২০ শিক্ষাবর্ষ)।

এসময় প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড় বরকত (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) তাদের থামানোর চেষ্টা করলে পেছন

থেকে মার্কেটিং বিভাগের খেলোয়াড় শাফিন (২০২১-২২ শিক্ষাবর্ষ) তাকে মাথায় আঘাত করে। তখন

গোলকিপার হাসমত সেখান থেকে বাঁচার চেষ্টা করলে মার্কেটিং বিভাগের খেলোয়াড় ইসনাত (২০২০-

২১ শিক্ষাবর্ষ) তাকে দৌড়ে এসে লাথি মারে এবং তার সাথে যোগ দেন মার্কেটিং বিভাগের দর্শক হৃদয়

(২০২৪-২৫ শিক্ষাবর্ষ) এবং মাহবুব (২০২১-২২ শিক্ষাবর্ষ)। বরকত সেখানে আটকা পড়লে তাকে ঘিরে

আবারও শাফিন, ইসনাত, সাব্বির (মার্কেটিং, ২০২১-২২ শিক্ষাবর্ষ) মারধর করে মাটিতে ফেলে দেয়।

মাটিতে পরার পরও মার্কেটিং বিভাগের দলীয় অধিনায়ক মুজিব এবং সৌরভ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) অনবরত

বুট দিয়ে বরকতের মাথা, পিঠ ও পায়ে আঘাত করতে থাকে। বরকত গুরুতর আহত হলে উপস্থিত দর্শকরা তাকে

সেখান থেকে উদ্ধার করেন।

চিঠিতে আরো বলা হয়, পরবর্তীতে হাসমত (প্রত্নতত্ত্ব, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ও বরকতকে বিশ্ববিদ্যালয়ের

অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়া হয় এবং সেখানকার কর্তব্যরত

ডাক্তারের পরামর্শে অধিকতর চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়।

তাছাড়া চিঠির শেষভাগে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের পক্ষ হতে উল্লেখ করা দুটি দাবি হলো,

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট থেকে মার্কেটিং বিভাগের দলকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করা। এবং

আক্রমণের সাথে সম্পৃক্ত শাফায়েত, মুজিব, শাফিন, ইসনাত, হৃদয়, মাহবুব, সাব্বির ও সৌরভকে বহিষ্কার

করা।

এনিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের দলীয় অধিনায়ক শাহীনুল ইসলাম গালিব বলেন, খেলা শুরু হওয়ার পূর্বে ক্রীড়া

কমিটি বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাপ্টেন ও বিভাগের প্রধানকে নিয়ে মত বিনিময় সভায় জানানো হয়েছিল

যে, কোনো দল খেলায় কোন ধরনের বিশৃঙ্খলা করলে বহিষ্কার করা হবে। সেই সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা

নিবে।


তিনি আরো বলেন, সেজন্য আমার দলের গোলকিপার ১৮তম আবর্তনে হাসমতকে ও ১৯তম আবর্তনের

বরকতকে মারার পরেও আমার দলের কোনো খেলোয়াড় কারো গায়ে হাত তুলেনি। সবাই আমার কথা শুনে

নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এবিষয়ে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন,

আমরা চিঠিটা পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেটা প্রেরণ করব। প্রশাসন থেকে কমিটি

গঠন করে, ঘটনা তদন্ত করে তারপর শৃঙ্খলা বোর্ডের মিটিংয়ে সেটা আলোচনা হবে। আলোচনার মাধ্যমে

প্রশাসনের যদি মনে হয় বহিষ্কার করবে, তাহলে হবে।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...

দাউদকান্দিতে থানায় ঢুকে  ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...

আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর

মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...

হোমনায় ট্রলার ডুবিতে  একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে  কুমিল্লার হো...

মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...

নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...

কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...

আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
➤ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান
➤ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir