প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2025, 8:35 AM
বরুড়ায় রাতের আধারে বসত বাড়িতে হামলা ভাংচুর
মোঃ জাহাঙ্গীর আলম
গত ২০ অক্টোবর রাতে বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আলোকদিয়া গ্রামে রাতের আধারে আনুমানিক ৮ টায় ২৫-৩০-জনের একটি হোন্ডা বাহিনী একটি সন্ত্রাসী দল মুন্সী বাড়িতে হামলা ভাঙচুর করে, জয়নাল আবেদিন এর বাড়ির প্রায় অংশে অতর্কিত হামলা চালায়। এলাকাবাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, সাথে সকল সাংবাদিক ও বরুড়ার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনাস্থলে গেলে আবুল কাশেম, হাজী আব্দুল মমিন, মোঃ খোরশেদ আলম সহ এলাকাবাসী দাবী করেন প্রায় ৫০-বছরের পুরোনো রাস্তাটি একই বাড়ির স্থানীয় মহিলা মেম্বার মাসুমা বেগম ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তটি বন্ধ করে দেন। এই রাস্তা দিয়ে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ এলাকার একটি মাদ্রাসা, মসজিদ ও সাধারণ জনগণের চলা-চলের একমাত্র পথ। এ বিষয়ে দফায় দফায় গ্রাম্য শালিসী বৈঠকে সিদ্ধান্ত হয় রাস্তাটি খুলে দেওয়ার জন্য মহিলা মেম্বার তার ক্ষমতার দাপটে এই রায়কে তোয়াক্কা না করে দেয়াল নির্মাণ করে রাস্তাটি একেবারেই বন্ধ করে দেন। সেই রেশ না কাটতেই আবার ভারাটিয়া সন্ত্রাসী এনে উল্লেখিত বাড়ি ভেঙ্গে চুড়ে তছনছ করে এবং ঐদিন রাতের ঘটনা তার ভারাটিয়া বাহিনী দিয়ে ঘটানো হয়েছে। এই হামলায় জড়িত মাসুমা বেগম ও তার সাথে জড়িতদের বিচার চায়। তারা আরও দাবি করেন মেম্বার পতিত সরকারের ইউপি সদস্য তাই তার অনেক ক্ষমতা। মাসুমা মেম্বারের সাথে কথা বললে তিনি জানান, আমি এই ভাঙচুরের ঘটনা কিছুই জানিনা, এই ঘটনা তারাই ঘটিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...