প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2025, 8:37 AM
ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে বিনষ্ট
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ১০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো বিনষ্ট করা হয়। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার বড়ধুশিয়া ও চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাগিব হাসান। এ সময় মৎস্য কার্যালয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাগিব হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছের চাষ, বিপণন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ মাছ জলাশয়ের দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে এবং মানবদেহের জন্যও ক্ষতিকর। তিনি আরও বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...