প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 Oct 2025, 11:49 AM
হলান্ডের রেকর্ডের রাতে ম্যানসিটির সহজ জয়
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এক ম্যাচ পর জয় ফিরল ম্যানচেস্টার সিটির ঘরে। মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের শুরুর দিকেই গোল করে দলকে এগিয়ে নেন আর্লিং হলান্ড। দ্বিতীয় গোলটি করেন বের্নার্দো সিলভা।
গোলের দুর্দান্ত ধারায় আছেন আর্লিং হলান্ড। ম্যাচের ১৭তম মিনিটে রিকো লুইসের পাস থেকে প্রথম টাচেই বল জালে পাঠান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটাই তার চতুর্থ গোল, আর চলতি মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ১৫।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে গোল করলেন হলান্ড, যেখানে তার গোল সংখ্যা ২৪টি। এই কীর্তিতে স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাত বছর আগের রেকর্ড—টানা ১২ ম্যাচে গোল করার।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। ম্যাচের ৪০তম মিনিটে সাভিনিয়োর বাড়ানো ক্রসে হেড করে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। বাকি সময় আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল স্বাগতিকদের দখলে।
বল দখলে পিছিয়ে থাকলেও ভিয়ারিয়াল গোলের জন্য সিটির চেয়ে একটি বেশি শট নেয়। কিন্তু গোলমুখে কার্যকর হতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। সিটির ডিফেন্স ও গোলরক্ষক ছিল যথেষ্ট সতর্ক।
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। গোল ব্যবধানে চারে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...