প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 22 Oct 2025, 11:46 AM
ক্যালিফোর্নিয়ায় ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ফুটবল মাঠে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লং বিচ শহরের হার্টওয়েল পার্কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা মাঝারি হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, একক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ক্যালিফোর্নিয়ার মুরিয়েটার ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। বিকেল ৪টার দিকে এটি লং বিচের হার্টওয়েল পার্কের ফুটবল মাঠে আছড়ে পড়ে।
লং বিচ ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিধ্বস্ত হওয়ার পর দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পার্কে উপস্থিত এক নারীও আহত হন, যিনি বিমানের ধ্বংসস্তূপের কাছাকাছি অবস্থান করছিলেন। প্যারামেডিকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পরপরই একাধিক সংস্থার তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক বিমান দুর্ঘটনার খবর মিলছে। গত শুক্রবার টেক্সাসে একটি ছোট একক ইঞ্জিনের বিমান খোলা মাঠে জরুরি অবতরণ করে, যাতে পাইলট আহত হন। বৃহস্পতিবার মিশিগানের একটি জঙ্গলেও আরেকটি বিমান বিধ্বস্ত হয়, এতে তিনজন আরোহী নিহত হন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...