প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Oct 2025, 6:24 PM
‘বিশ্বকাপ ফাইনালে জয় আর্জেন্টিনারই প্রাপ্য ছিল’
২০২২ কাতার বিশ্বকাপ ফাইনাল, ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় এক ম্যাচ। ১২০ মিনিটের রোমাঞ্চকর লড়াই শেষে আর্জেন্টিনা ও ফ্রান্স ছিল ৩-৩ গোলে সমতায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় লিওনেল মেসির আর্জেন্টিনা। যদিও সেদিন হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপ্পে, তবুও শিরোপা উঠেছিল প্রতিপক্ষের হাতে।
প্রায় তিন বছর পর সেই হারের প্রসঙ্গ টেনে আবারও আলোচনায় এমবাপ্পে। স্প্যানিশ অনুষ্ঠান ‘ইউনিভারসো ভালদানো’-তে জর্জ ভালদানোর সঙ্গে এক সাক্ষাৎকারে খোলাখুলি ভাবেই স্বীকার করলেন সেদিনের জয় প্রাপ্য ছিল আর্জেন্টিনারই।
২৬ বছর বয়সী এই ফরাসি তারকা বলেন, “ফাইনালে আপনি গোল করার কথা ভাবেন না, আপনি ভাবেন জেতার কথা। ওটা ছিল এক পাগলাটে ম্যাচ। আর্জেন্টিনা আমাদের চেয়ে ভালো খেলেছিল। তাই ওদের জয়টা প্রাপ্য ছিল।”
লুসাইল স্টেডিয়ামের সেই ঐতিহাসিক ম্যাচে একাই ফ্রান্সের হয়ে তিনটি গোল করেছিলেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান, পরে অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। কিন্তু শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে নেয় বিশ্বকাপ ট্রফি।
এমবাপ্পে বলেন, “ম্যাচের একটা সময় আমরা ভালো খেলেছি। কিন্তু পুরোটা যদি দেখেন, তাহলে ওদের জয় প্রাপ্যই ছিল। এটা কষ্টদায়ক। তবে ভুলে গেলে চলবে না, সামনে ২০২৬ বিশ্বকাপ। এবার আমরা চাই, সেই কষ্টের একটা জবাব দিতে।”
সাক্ষাৎকারে নিজের ফুটবল যাত্রা, আদর্শ ও জীবনদর্শন নিয়েও খোলামেলা কথা বলেন এমবাপ্পে। তবে ২০২২ সালের সেই রাতের স্মৃতি এখনও তাড়া করে ফেরে তাঁকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...
নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...
কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
কুমিল্লা জেলা সংবাদদাতা,২২জুনঃকুমিল্লা জেলার ১০টি উপজেলায় গত দুই মাসে ৫৪টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নি...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কুমিল্লাসহ সারা দেশ...