...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 1:57 PM

...
কুমিল্লা লেবুচাষে উজ্জ্বল দৃষ্টান্ত ওই নারী News Image
কুমিল্লায় বিনা লেবুচাষে লুকিয়ে আছে কোহিনুর বেগমের সমৃদ্ধির গল্প। স্বামীর অর্থনৈতিক বিপর্যয়ের মাঝে উদ্যোক্তা হয়ে কীভাবে সন্তানদের নিয়ে ঘুরে দাঁড়ানো যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত ওই নারী। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে ওই কৃষি উদ্যোক্তার পরিবার। প্রবাসী স্বামী খালি হাতে দেশে ফিরলেও নিজের একান্ত প্রচেষ্টায় ঘুরে দাঁড়িয়েছেন ওই নারী। বর্তমানে স্বামীর কোনো আয়রোজগার নেই। কিন্তু কোহিনুরের লেবুচাষের আয় দিয়ে সমৃদ্ধ হয়েছে পরিবার। এদিকে ওই কৃষি উদ্যোক্তাকে অনুসরণ করছেন এলাকার অন্য নারীরা।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুরের গৃহবধূ কোহিনুর। প্রবাসী স্বামীর বিপর্যস্ত অবস্থায় পরিবার নিয়ে বিপাকে পড়েন ওই নারী। ৪ বছর আগে বাড়ির পাশের জমিতে তিনি বিভিন্ন সবজির চাষ শুরু করেন। কিন্তু তেমন সফলতা পাচ্ছিলেন না।একদিন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা সাহিদা খাতুন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিনা লেবু-১-এর একটি প্রদর্শনীর প্রস্তাব দেন। প্রথমে কোহিনুর লেবুর বাগান করতে আগ্রহী না হলেও পরবর্তীকালে তিনি রাজি হন। লেবুর প্রদর্শনী পেয়ে বাড়ির পাশের ১০ শতাংশ জায়গায় ৪৫টি চারা লাগান। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন নিয়মিত লেবু বিক্রি করে সংসার চালিয়ে আয় করছেন। প্রতি রমজানে লক্ষাধিক টাকা আয় করেন তিনি। এখন প্রতিমাসে বিক্রি করছেন ৩০-৪০ হাজার টাকার লেবু ও কলম।
সরেজমিন বাগানে দেখা যায়, বাগানজুড়ে বাতাসে ভাসছে লেবুর ঘ্রাণ। গাছের এক ডালে ফুল, আরেকটিতে ফল। ১২ মাসই এ লেবুর ফলন পাওয়া যাচ্ছে। বিনা লেবু-১ বিচিবিহীন। চমৎকার সুগন্ধ। খেতে ও স্বাদে অন্য লেবু থেকে আলাদা।
উদ্যোক্তা কোহিনুরকে জমির পরিচর্যায় সহায়তা করেন স্বামী ও ছেলে-মেয়ে। তাকে দেখে যশপুরসহ কয়েকটি গ্রামের নারীরা লেবুর চাষ শুরু করেছেন।
উদ্যোক্তা কোহিনুর বলেন, ঋণে জর্জরিত হয়ে পড়েছিলাম। জমি বিক্রি করে স্বামী প্রবাসে গিয়ে পড়েন বেকায়দায়। উপসহকারী কৃষি কর্মকর্তা সাহিদা খাতুনের পরামর্শে লেবুবাগান করার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেকে অভিজ্ঞ করেছি। এখন লেবুর সঙ্গে সবজি, ধানচাষ ও গরু পালন করছি। আরও ৩০ শতক জমিতে লেবুর চাষ করব। আলহামদুলিল্লাহ, এখন ভালো আয় হচ্ছে। দুই মেয়েকে বিয়ে দিয়েছি। বাকি দুই ছেলে-মেয়েকে লেখাপড়া করাচ্ছি। ছেলেকে জাপান পাঠানোর পরিকল্পনা করছি।
প্রতিবেশী নাছিমা আক্তার বলেন, কোহিনুরের লেবুচাষ দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আমিও চাষ শুরু করেছি।
উপসহকারী কৃষি কর্মকর্তা সাহিদা খাতুন বলেন, আমি কোহিনুরকে লেবুচাষে আগ্রহী করেছি। প্রথমে তিনি রাজি না হলেও পরবর্তীকালে তাকে বুঝিয়ে লেবুচাষে উদ্বুদ্ধ করি। বিনা লেবুর চারা লাগানোর পর ৬ মাসে ফুল ধরা শুরু করে। এখন ভালো ফলন হচ্ছে। বাড়তি আয় করে লাভবান হচ্ছে।
বিনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান বলেন, কোহিনুর বেগম গাছ রোপণের এক বছরের মাথায় লেবু বিক্রি শুরু করেন। এখন প্রতিমাসে ৩০-৪০ হাজার টাকা আয় করছেন। লেবু ও চারা বিক্রির মাধ্যমে তিনি পরিবারের অসচ্ছলতা দূরের সঙ্গে দেশের ভিটামিন সি-এর অভাব দূর করছেন। তাকে দেখে অন্যরাও লেবুচাষে আগ্রহী হচ্ছেন। অসচ্ছল মানুষের জন্য লেবুবাগান ভাগ্যবদলের হাতিয়ার হতে পারে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir