প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 8:25 AM
চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন করলেন ইউএনও
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হেসেন। টিকা নিয়ে জনভীতি দূর করতে ও উপজেলার সাধারণ মানুষকে টিকাগ্রহণে উৎসাহিত করতে নিজের ১৪ মাস বয়সী কন্যা সন্তানকেই সর্বপ্রথম টাইফয়েডের এ টিকা প্রদান করেন তিনি। এতে উপজেলার সর্বস্তরের জনগণের প্রশংসার জোয়ারে ভাসছেন ইউএনও জামাল হোসেন। সারাদেশে একযোগে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম দিনে রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড খাবার ও পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত একটি রোগ। এ রোগে মানবদেহের ব্যাপক ক্ষতির আশঙ্কা
রয়েছে। এই জন্য আমাদেরকে স্যানিটাইজেশন এর উপর ব্যাপক জোর দিতে হবে এবং সময়মত শিশু- কিশোরদের টাইফয়েড এর টিকা দিতে হবে। এ টিকা নিয়ে জনমনে একটি ভীতি কাজ করছে, যা অবান্তর। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এ টিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে কিছু ভুল তথ্য ছড়িয়েছে কিভাবে জানি না। প্রকৃতপক্ষে এ টিকার কোনো ক্ষতিকারক দিক নেই। আপনারা নির্ভয়ে এ টিকা গ্রহণ করতে পারেন। এ সময় তিনি টিকা গ্রহণে মানুষের মাঝে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করার জন্য জনসচেতনতা তৈরির আহবান জানান সংশ্লিষ্টদের প্রতি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...