...
শিরোনাম
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:19 AM

...
গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের শুভ জন্মদিন উদযাপন News Image

নিজস্ব প্রতিবেদক

গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের শুভ জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বাকশীমূল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি একজন। বুধবার (৪ জুন) তার জন্মদিন উপলক্ষে পারিবারিক ও সাংগঠনিক ভাবে জন্মদিন উদযাপন করা হয়েছে।

শিক্ষা ও কর্মজীবন:আক্কাস আল মাহমুদ হৃদয় তাঁর শিক্ষাজীবন শুরু করেন নিজ গ্রামের বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ২০০৯ সালে বাকশীমূল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ২০১১ সালে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাস করেন। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এম.এ এবং কুমিল্লা আইন কলেজে এল.এল.বি সম্পন্ন করেছেন।

সাহিত্যচর্চা: ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চার প্রতি আকৃষ্ট হন আক্কাস আল মাহমুদ। তার প্রথম কবিতা প্রকাশিত হয় দৈনিক ‘কুমিল্লার আলো’ পত্রিকায়। এরপর একে একে তার লেখা স্থান পায়, দৈনিক যুগান্তর, দৈনিক রূপসী বাংলা, দৈনিক আমাদের কুমিল্লা, দৈনিক আজকের কুমিল্লা, দৈনিক ডাক প্রতিদিন, দৈনিক বাংলার আলোড়ন, দৈনিক কুমিল্লা প্রতিদিন, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক জাতীয় আজকের বিজনেস বাংলাদেশ, ভারতের পত্রিকা 'দৈনিক রাষ্ট্রীয় কণ্ঠ, দৈনিক কালজয়ী, দৈনিক শিরোনাম, দৈনিক বিজয়, দৈনিক অন্যদিগন্তসহ বহু জাতীয় ও স্থানীয় পত্রিকায়। তার লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া এবং সমকালীন ভাবনা পাঠকের হৃদয় ছুঁয়েছে।

কাব্যগ্রন্থ:২০১৯ সালের একুশে বইমেলায় বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ “পরাণে রাখিও”, যা দেশ-বিদেশে পাঠকের প্রশংসা কুড়ায়। আগামি একুশে বইমেলায় তার নতুন একটি কাব্যগ্রন্থ প্রকাশের কথা রয়েছে।

সম্মাননা ও স্বীকৃতি: তার সাহিত্য ও সামাজিক অবদানের জন্য তিনি পেয়েছেন বিভিন্ন সম্মাননা ও পদক। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের হাছন রাজা সম্মাননা পদক, ২০১৮ সালে বাংলাদেশ কবি সভা ও বাবুই প্রকাশনী কর্তৃক 'লেখক সম্মাননা', ২০১৯ সালে বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রেস ইউনিটির সংবর্ধনা,২০২০ সালে বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক 'সম্মাননা স্মারক',২০১৯ সালে মাদক ও ধূমপান বিরোধী ঐক্য পরিষদ (মাধূবি) কর্তৃক 'সম্মাননা',২০২৪ সালে ইংরেজি পত্রিকা 'দ্য ডেইলি ট্রাইব্যুনাল' থেকে দেশ সেরা রিপোর্টার 'অ্যাওয়ার্ড,'প্রতি সময় থেকে সম্মাননা স্মারক,২০২৩ সালে প্রিয় কুমিল্লা থেকে সম্মাননা স্মারক,আইটি জোন থেকে গুণীজন 'সম্মাননা স্মারক',কুমিল্লা ব্লাড ফাউন্ডেশন থেকে সম্মাননা স্মারক,২০২১ সালে বন্ধু সেবা সংগঠনের থেকে সম্মাননা প্রভৃতি।আক্কাস আল মাহমুদ হৃদয় গীতিকবি হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— “লাশ”, “সুখ নিতে শিখলি”, “পরাণে রাখিও”, এবং “ঘুম আসেনা”। এসব গানের মিউজিক ভিডিও প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে যায়। এছাড়া তার লেখা আরও অনেক গান রেকর্ড সম্পন্ন হয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে।

সাংবাদিকতা: বর্তমানে তিনি সাংবাদিকতা পেশায় সক্রিয় রয়েছেন।তিনি দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি ট্রাইবুন্যাল এবং স্থানীয় দৈনিক ভোরের কলাম পত্রিকায়ও প্রতিনিধিত্ব করছেন।এর আগে তিনি দৈনিক কুমিল্লা প্রতিদিন বার্তা সম্পাদক,দৈনিক মানবকণ্ঠ, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, চ্যানেল এস টিভি,দৈনিক বিজয়, দৈনিক কুমিল্লার আলো, ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ, কুমিল্লা টিভি, জাগো কুমিল্লা ডটকম, বিডি২৪লাইভ ডটকম এর প্রতিনিধি, তালাশ বাংলা ডটকম–এ সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।বর্তমানে তিনি বুড়িচং প্রেস ক্লাবের -সহ-সাংগঠনিক পদসহ সামাজিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিজীবন ও উপলব্ধি: অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই কবিতার প্রতি তীব্র আগ্রহ জন্মে তার। পড়াশোনার পাশাপাশি রেস্টুরেন্টে ম্যানেজারের দায়িত্ব পালন করেও থেমে যাননি। এ গীতিকবি বলেন, “হতাশা আর আনন্দে—সব সময়েই লিখেছি। লেখা কখনো বন্ধ করিনি।” তার মতে, “কবিতা এমন একটি মাধ্যম যার মধ্যে ভাষার সমস্ত উপাদান থাকে। যে কবিতা লেখার পর আনন্দ পাওয়া যায়, সেটাই আমার কাছে প্রিয় কবিতা।” সাংবাদিকতা এবং সাহিত্যচর্চার মাঝে ভারসাম্য বজায় রেখে তিনি এগিয়ে চলেছেন নিজস্ব ধারা নিয়ে।

জন্মদিন নিয়ে তার ভাবনা একটু ভিন্ন। তিনি বলেন, “জন্মদিন আসা মানে জীবন থেকে একটি বছর চলে যাওয়া। আনন্দের বদলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও দোয়া প্রার্থনা করা উচিত।” এই দিনে তিনি সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন যেন সামনে এগিয়ে যেতে পারেন সাহস, সততা ও মানবিকতা নিয়ে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?

কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir