...
শিরোনাম
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:33 AM

...
লালমাইয়ে গ্রামীণ সড়কে টিনের বেড়া দেওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে দেড়শো পরিবার News Image

মাসুদ রানা, কুমিল্লা

কুমিল্লার লালমাইয়ে প্রায় ৫০ বছরের পুরনো গ্রামীণ সড়কের অর্ধেক জুড়ে টিনের বেড়া নির্মাণ করায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই সড়ক ব্যবহারকারী এক শতাধিক পরিবারের বৃদ্ধ, শিশু ও নারী-পুরুষকে। গত রবিবার (১ জুন) উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের পরতী মিয়াজি বাড়ির সড়কে এই ঘটনা ঘটে। 

জানা যায়, এই সড়কে চলাচলকারী পরতী ও হাড়াতুলী গ্রামের মানুষের ভোগান্তির কথা চিন্তা করে প্রায় এক কিলোমিটার গ্রামীণ এই কাঁচা সড়কটি গত বছরের ২ অক্টোবর ৬০ লক্ষাধিক টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণ করে দেয় সামাজিক সংগঠন মিয়াজি ফাউন্ডেশন। সেসময় রাস্তার পাশের বাসিন্দা আলমগীর হোসেনের বাঁধা মুখে পুরো রাস্তার মাঝখানে ৪২ ফুট কাঁচা রাস্তা পাকাকরণ সম্ভব হয়নি। বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য বার বার চেষ্টা করেও ব্যর্থ হয় গ্রামবাসী। ফলে, ৪২ ফুট রাস্তা কাঁচা অর্থাৎ অসম্পূর্ণ রেখেই শেষ হয় সড়ক পাকাকরণের কাজ। এমতাবস্থায় গত রবিবার সেই ৪২ ফুট কাঁচা রাস্তার অর্ধেক অংশ জুড়ে টিনের বেড়া দিয়ে দেয় আলমগীর হোসেন ও তার পরিবার। এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। 

স্থানীয় আবদুর রশিদ নামে এক বৃদ্ধ বলেন, ব্যক্তিগত উদ্যোগেই রাস্তাটি পাকা করা হয়েছে। আমার ভাই আলমগীর বলতেছে রাস্তার জায়গাটি তার। তাই রাস্তার অর্ধেক নিয়ে সে বেড়া দিয়েছে। সে বলছে আগে রাস্তার জন্য জায়গা দিয়েছে এখন দিতে পারবে না৷ আগে এই রাস্তা দিয়ে মাইক্রোবাস, এম্বুলেন্স, মালবাহী ট্রাক পিক-আপ, সিএনজি-মিশুক আসা-যাওয়া করলেও রাস্তার অর্ধেক নিয়ে বেড়া দেওয়ার পর এখন একটা রিকশাও যেতে পারেনা। রাস্তার এই অংশটি কাঁচা হওয়ায় কাদার জন্য পায়ে হেঁটে যেতেও কষ্ট হয়। একবার শুনেছিলাম আলমগীর রাস্তার জন্য তার মালিকানাধীন যেটুকু জায়গা ছাড়বে সেটার বিনিময়ে সে টাকা নিবে কিন্তু দলিল দিবে না। এখন আমরা চাই রাস্তাটি আগের মতোই এম্বুলেন্স, ট্রাক, পিক-আপ, সিএনজি ও মিশুক চলাচলের জন্য উন্মুক্ত হোক। এ-ক্ষেত্রে গ্রামবাসীর পক্ষ থেকে লালমাই উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), লালমাই থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। 

এই বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম বলেন, রাস্তার কাঁচা অংশটি আমাদের ক্রয়কৃত জমির মধ্যে পড়েছে তাই আমরা জায়গাটি টিনের বেড়া দিয়ে দখলে নিয়েছি। এতদিন যাবত আমরা রাস্তার জায়গা দিয়েছি, কিন্তু এখন আর দেবো না। তবে, আমরা রাস্তার জন্য অর্ধেক জায়গা ছেড়েছি বাকি অর্ধেক জায়গা অন্য মালিক ছাড়ুক৷ এটার দলিলও আছে, চাইলে আপনারা দলিল দেখতে পারেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই রাস্তায় চলাচলকারী এক বাসিন্দা বলেন, রাস্তার কাঁচা অংশটি পুরোটা আলমগীর হোসেনের মালিকানাধীন নয়। যদি তার হয় সে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করে নিয়ে যাক৷ তাতে আমাদের গ্রামবাসীর কোনো আপত্তি থাকবে না। আমরা চাই জায়গাটা সরকারি সার্ভেয়ারের মাধ্যমে মেপে সঠিক সীমানা নির্ধারণ করা হোক।

এ-বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, বিষয়টি আপনার মাধ্যমে শুনলাম। লিখিত অভিযোগ পেলে আমি এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?

কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir