প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2025, 12:01 AM
চান্দিনায় ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি আটক শ্রমিক দল ও এলডিপির ৩ নেতা
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে তিন রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল ও এলডিপি’র পৌর ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- পৌর এলাকার বেলাশ্বহর গ্রামের মৃত মোহর আলীর ছেলে চান্দিনা পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্লাহ, একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ও চান্দিনা পৌর শ্রমিক দল আহ্বায়ক মো. আলাউদ্দিন ও রমিজ উদ্দিনের ছেলে ৪নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার বনানী এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলীসা এন্টারপ্রাইজ’ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা অফিস থেকে বৈধ দরপত্রের মাধ্যমে বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী ক্রয় করে। রবিবার দুপুর পৌনে ২টার দিকে মালামাল পরিবহনের প্রস্তুতি চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রেজাউল করিমের মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন মো. ওয়ালী উল্লাহ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ ত...
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থ...
এফএনএস বিদেশ: হরমুজ : যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেলিফোনর হটলাইন নেটওয়ার্ক স্থাপনে সম্মতি দিয়েছে ইরান...
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...
নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...