প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2025, 12:04 AM
মহানবী (স.) কে কটুক্তি করায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী বহিষ্কার
সজিব মাহমুদ
মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজের তোহফা গোফরান নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা অভিযুক্ত তোহফা গোফরানের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করে। পরে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রধান করে তারা। শিক্ষার্থীদের বিক্ষোভ ও অভিযোগ এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে কলেজ প্রশাসন অভিযুক্ত তোহফা গোফরানকে সাময়িক বহিষ্কার করে। তোহফা গোফরান কলেজের উচ্চমাধ্যমিক শাখার দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই তোহফা গোফরানকে শুধু বহিষ্কার করলে হবে না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং তাকে দিয়ে এসব কে করিছে তাকেও খোঁজে বের করতে হবে। সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে অনেক উস্কানিমূলক বার্তা ছড়িয়ে পড়েছে। এর একটি অংশ হতে পারে এটা।
বহিষ্কারাদেশের চিঠিতে লেখা ছিল, দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী তোফা গোফরান মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় কলেজ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সে কলেজের পরীক্ষাসহ কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তার বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, আমরা ইতিমধ্যে তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছি। বিষয়টি যাচাই করার জন্য তদন্ত কমিটি গঠন করেছি। প্রশাসনসহ উচ্চ মাধ্যমিক বোর্ডকে আমরা জানিয়েছি যাতে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কারবালা স্বরনে শাহপুর দরবারের উদ্যোগে মিছিল ও দোয়া...
নিজস্ব প্রতিবেদক।।পবিত্র শোহাদায়ে কারবালা স্মরনে আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের...
গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ ত...
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থ...
এফএনএস বিদেশ: হরমুজ : যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেলিফোনর হটলাইন নেটওয়ার্ক স্থাপনে সম্মতি দিয়েছে ইরান...
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...
নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...