প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 19 Sep 2025, 10:09 AM
ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
অনলাইন ভার্সন
যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি জরুরি অবতরণে বাধ্য হয়।
বৃহস্পতিবার চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, সামান্য হাইড্রোলিক সমস্যার কারণে হেলিকপ্টারটি পূর্ব নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই পাইলটরা লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে স্থানীয় বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে গন্তব্যে পৌঁছেছেন।
যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাম্প নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ২০ মিনিট দেরিতে স্ট্যানস্টেডে পৌঁছান। তবে বিলম্বের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা হোয়াইট হাউস থেকে দেওয়া হয়নি। তথ্যসূত্র : বিবিসি ও ফক্স নিউজ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...