প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2025, 10:03 AM
নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে
নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামের বহুল আলোচিত আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করেছে কুমিল্লার আদালত। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের জামিন শেষে কুমিল্লার আদালতে জামিন চেয়ে হাজিরা দিতে গেলে বিচারক মাহবুব আলম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন আলীয়ারা গ্রামের ছালেহ আহমদ(৬৫), জিয়া(৪৫), ইউনুস(৪০), তারেক (২৮), সাকিব(২৫), সাখাওয়াত (৩৮) ও ছানাউল্লাহ (৫০)।
উল্লেখ্য, গত ৩আগস্ট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার আলাউদ্দিনকে(৫৫) বাড়ির সামনে থেকে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে চলন্ত গাড়িতে মাথায় গুলি করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা । হত্যাকান্ডের ঘটনায় আলাউদ্দিন মেম্বারের ছেলে যোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতসহ ২৫জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে পরে হাইকোর্ট থেকে জামিন নেয়। হাইকোর্টের জামিন শেষে তারা গত ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার কুমিল্লা জেলা জর্জ আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া মামলার প্রধান আসামী শেখ ফরিদকে গত একমাস পূর্বে র্যাব-১১ ঢাকা থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...