প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2026, 9:49 AM
কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
কুমিল্লা জেলা সংবাদদাতা,১৮ নভেম্বরঃ
কুমিল্লায় আগামী ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৮ নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। সরকারি জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে পৃথকভাবে দিবস তিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রেজা মাহমুদ মিঠুন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ নূরে আলম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা বশির উল আনোয়ার, জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির, বিএনপি নেতা মো. মুজাহিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুব চৌধুরী, টাউন হলের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল কবীর, খেলাফত আন্দোলনের সভাপতি সৈয়দ আব্দুল কাদের, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এস এন রাসেল, জাসাস নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আক্তার বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গৌরবময় অর্জন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বিশ্বদরবারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি আগামী ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...