প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 19 Nov 2026, 9:52 AM
অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
আয়েশা আক্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনারুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসানসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থেকে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...