আয়েশা আক্তার
কুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগারের আইপি ক্যামেরার ডিসপ্লে কুমিল্লা সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপনের পরামর্শ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জমির উদ্দিন। একই সঙ্গে ইপিজেডের বর্জ্য নিষ্কাশনের কারণে কৃষিজমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়ছে কি না, তা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লা ইপিজেডের বর্জ্য নিষ্কাশন নিয়ে ক্ষোভ প্রকাশ এবং বিষয়টি তদন্তের দাবি জানানোর পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি বিশেষ প্রতিনিধিদল ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) পরিদর্শন করে।
পরিদর্শনকালে প্রতিনিধিদল ইপিজেডের ইটিপি আউটলেট থেকে নিষ্কাশিত তরল বর্জ্য, পরিশোধিত পানির নমুনা এবং কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন থেকে পানির নমুনা সংগ্রহ করে। সংগৃহীত এসব নমুনা পরীক্ষার মাধ্যমে পানির গুণগত মান ও দূষণের প্রকৃত উৎস শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জমির উদ্দিন বলেন, ইপিজেডের বর্জ্য পরিশোধনাগারের কার্যক্রম আরও স্বচ্ছ করতে আইপি ক্যামেরার ডিসপ্লে কুমিল্লা সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। এতে বর্জ্য পরিশোধন কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে এবং সংশ্লিষ্টদের মধ্যে জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।
তিনি আরও বলেন, যারা ক্ষতিগ্রস্ত বলছেন তাদের কাছে যাবো,তাদের কাছ থেকে জানবো ক্ষতির কার ন'টা কি? কোন কোন সোর্স থেকে অভিযোগ গুলো আসতেছে সেগুলো আমরা পরিদর্শন করে দেখবো। তখনই আমরা জানতে পারবো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কারনটা কি? আরেকটা বিষয় হচ্ছে এটা একটা লোলেন্স, এখানে পানিটা ঠিকমতো ফ্লো করছেকিনা সেটাও আমরা দেখবো। সব মিলিয়ে আমরা দেখে তারপর একটা সিদ্ধান্তে আসতে পারবো।
আমরা পিএসএস করেছি, তারমধ্যে অনেকগুলো প্যারামিটার করবো, ক্ষতিহয়ে যাওয়া ফসলি জমির পানি আমরা সংগ্রহ করবো কি কারনে জমি নস্টহচ্ছে,পরিক্ষা করে ফলাফল পেলে তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করবো। কী কারণে,৷ কৃষকদের জমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়ছে, তা আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখব। সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা হবে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে, কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম দাবি করেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম হেডকোয়ার্টার কুমিল্লা থেকে মনিটরিং করতে পারছে। এই পেরামিটারগুলো ঠিকমতো যাচ্ছে কিনা! আমরা প্রতি সাসে মাসে পরিক্ষা করিয়ে থাকি, পরিবেশ অধিদপ্তরের যে মান মাত্র আছে সেটার মধ্যেই বিরাজমান হচ্ছে , এছাড়াও আমাদের ইপিজেডে বিভিন্ন ফরেনাররা এখানে ফ্যাক্টরি চালায় তাদের ভাইয়ারদের একটা রিকোয়ারমেন্ট থাকে, যে আমি যে তোমার ওয়েস্ট ওয়াটার রিপোর্টেড, তারাও তাদের নিজেরা কালেট করে মাঝে মাঝে পরীক্ষা করে তারাও এই প্যারামিটারটা মান মাত্রার মধ্যে পেয়ে থাকেন। এবং বায়ারদের এতে সন্তুষ্ট প্রকাশ করেন। ইপিজেডের শতভাগ বর্জ্য পরিশোধন করেই পানি নিষ্কাশন করা হয়। ফলে বর্জ্য ব্যবস্থাপনায় তাদের নিজস্ব পরিশোধন কার্যক্রম চালু রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দিন চিশতী বলেন,ইপিজেড হওয়ার পরেই এখানে পলিউশন হচ্ছে হবে। সিটি করপোরেশনের বর্জ্যের কারণে এ দূষণ হচ্ছে না। ইপিজেড ও সিটি করপোরেশনের ড্রেনের পানির নমুনা পরীক্ষা করা হলে দূষণের প্রকৃত উৎস শনাক্ত করা সম্ভব হবে।
পরিবেশ অধিদপ্তরের এ বিশেষ পরিদর্শন ও নমুনা সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক সালমান চৌধুরী শাওন, সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম এবং কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দিন চিশতীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এখন পরিবেশ অধিদপ্তরের নমুনা পরীক্ষার প্রতিবেদন ও সরেজমিন তদন্তে কী তথ্য উঠে আসে, সেটিই দেখার বিষয়। বিশেষ করে কৃষিজমির ক্ষতি এবং পরিবেশদূষণের অভিযোগের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয় কৃষক ও এলাকাবাসীর।