প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2026, 9:51 AM
ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম তাঁর নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ডিসেম্বর মাসজুড়ে দুই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থানে সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ নির্দেশনা দেন।
ভিডিও বার্তায় জসিম উদ্দিন জসিম বলেন, আজ সংসদের অধিবেশন শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কুমিল্লা-৫ আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থানে থাকবেন। এটি আমাদের নির্দেশনা।
তিনি আরও বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য আগামীকাল থেকে আমাদের মাঠে থাকতে হবে। পুরো ডিসেম্বর মাসজুড়ে কুমিল্লা-৫ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে, দুই উপজেলার সর্বত্র আমাদের নেতাকর্মীরা সমবেত থাকবেন। এটি সব নেতাকর্মীর প্রতি আমার নির্দেশ।
সংসদ সদস্যের এ ভিডিও বার্তার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর নির্দেশনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে মাঠপর্যায়ে নেতাকর্মীদের কী ধরনের কর্মসূচিতে অংশ নিতে হবে, সে বিষয়ে ভিডিও বার্তায় বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...