...
শিরোনাম
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা ⁜ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক ⁜ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই! ⁜ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ⁜ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ ⁜ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান ⁜ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ⁜ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা ⁜ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার ⁜ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার ⁜ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ⁜ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2026, 10:00 AM

...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং উপজেলাভিত্তিক সমন্বিত ডাটাবেজ তৈরি জরুরি বলে মন্তব্য করেছেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতার। তিনি বলেন, সব দপ্তরের সেবা একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনা গেলে অভিবাসীরা এক ক্লিকেই প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় বিদেশফেরত অভিবাসীদের সহায়তায় রেফারেল মেকানিজম প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা পর্যায়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বলেন, বিদেশ যাওয়ার আগেই অভিবাসীদের চাহিদাভিত্তিক ও মানসম্মত কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। এতে তাঁরা দক্ষ কর্মী হিসেবে বিদেশে যেতে পারবেন এবং দেশে ফিরে পুনরেকত্রীকরণ প্রক্রিয়াও সহজ হবে। এ ক্ষেত্রে প্রবাসী কল্যাণ কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট (রেফারেল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং) সাবিনা সাঈদ। তিনি জানান, ২০০৬ সাল থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাঠপর্যায়ে কাজ করছে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রত্যাশা প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়নের পর বর্তমানে দ্বিতীয় ধাপের কার্যক্রম চলছে। এ পর্যায়ে শুরু থেকেই নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বিদেশফেরতদের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সেবা চালু হলে অভিবাসীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে।

কর্মশালায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সুজন মিয়া জানান, ভিডিপি সদস্যদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আনসার বাহিনী ইতিমধ্যে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়েছে। আগ্রহী ভিডিপি সদস্যরা ১০ দিনের প্রশিক্ষণ শেষে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে অভিবাসন ব্যয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

কর্মশালায় বক্তারা বলেন, বিদেশে যেতে গিয়ে কেউ প্রতারণার শিকার হলে চুক্তিপত্র, রসিদ ও প্রয়োজনীয় প্রমাণাদি সংরক্ষণ সাপেক্ষে গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদায় বা অর্থ উদ্ধারের সুযোগ রয়েছে। এ জন্য অভিবাসীদের বিদেশযাত্রাসংক্রান্ত সব নথিপত্র সংরক্ষণে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মাইন উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা আমিন, গ্রাম আদালতের জেলা কো-অর্ডিনেটর ইকবাল হোসেন, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মো. জামাল আহমেদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের আঞ্চলিক প্রধান হাসান মোহাম্মদ শাহরিয়া এবং প্রকল্পের সুবিধাভোগী সৌদি আরবফেরত নাসরিন আক্তার ও রোমানিয়াফেরত আক্তার হোসেন।
কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিদেশগামী কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অভিবাসীদের কল্যাণে ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...

আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...

বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...

উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...

বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...

ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিজিবি ও পুলিশের যৌথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
➤ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
➤ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
➤ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই!
➤ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
➤ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ
➤ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান
➤ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
➤ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
➤ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা
➤ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
➤ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার
➤ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
➤ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
➤ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir