প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2025, 11:29 PM
মুরাদনগরে মাটি খুঁড়ে বেড় করা হলো নিখোঁজ যুবকের কঙ্কাল
বেলাল উদ্দিনি আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ২০ দিন পর মাটি খুঁড়ে মেহেদী হাসান (১৮) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানার সহযোগীতায় নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকা থেকে মাথার খুলি ও হাড়গোর উদ্ধার করে কুমিল্লা সিআইডি পুলিশের একটি বিশেষ টিম। নিহত মেহেদী হাসান বাঙ্গরা বাজার থানার দীঘিরপাড় গ্রামের মৃত মোস্তফা’র ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার মামলার এজাহারে ভিকটিম মেহেদী হাসানকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় মক্কা ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধের পাশে আকাশি গাছের ঝোপে মাটি খুঁড়ে মাথার খুলি ও হাড়গোর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি পচে গিয়ে কঙ্কাল হয়ে যাওয়ায় মৃতদেহের সাথে থাকা কাপড়চোপড়ের মাধ্যমে পরিবারের সদস্যরা মেহেদী হাসানকে শনাক্ত করেন। এসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম মেহেদী হাসানের কঙ্কাল দেখে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও আসামীর কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্যঃ গত ১১ আগস্ট রাতে মেহেদী হাসান বাঙ্গরা বাজার থেকে তার অটোরিকশায় ভাড়া নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার সময় অটোরিক্সাসহ নিখোঁজ হন। নিখোঁজের পর দিন পরিবারের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় একটি জিডি করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...