প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2025, 11:25 PM
বরুড়ায় সরকারি সড়ক ভেঙ্গে দিলো প্রভাবশালীরা
বরুড়া প্রতিনিধি
বরুড়ার শাকপুর ইউনিয়নের বেকি বড়কইয়ুনী ছোট শাকপুর সংযোগ সড়কে সাবেক মেম্বার সোলেমান মিয়ার বাড়ির সামনে পুকুরের পাড়ে এল জি ই ডি'র কিছুদিন পূর্বে নির্মিত পাকা সড়ক ও রিটার্নীং ওয়াল ভেকু দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলের পাশর্^বর্তী বাসিন্দা জৈনক আবদুল কাদের, ইমান আলী, জয়নাল আবদিন, এনামূল সহ কতিপয় প্রভাবশালী ব্যাক্তিগন সরকারি অর্থে নির্মিত সড়ক ও রিটার্নীং ওয়ালটি ভেঙ্গে দিয়েছে। রাস্তা ভাঙ্গার খবর পেয়ে সহকারী কমিশনার( ভুমি) আহসান হাফিজ সহ বরুড়া থানার একটি টিম এই রাস্তা বন্ধ করে। উল্লেখ্য গত ২০২২/২৩ অর্থ বছরে বেকি বড়কইয়ুনী ছোট শাকপুর সংযোগ সড়কটি এক কোটি আটত্রিশ লক্ষ টাকা ব্যায়ে সড়কটি নির্মিত হয়েছে।
রাস্তা ভাঙ্গার বিষয়ে শাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ সোলেমান মিয়া বলেন বহু কষ্টে শাকপুর বাসীর উপকারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমার জমির উপর দিয়ে এই রাস্তা নির্মান করা হয়েছে, এই রাস্তা অন্তত দুইশো বছরের পুরানো রা¯া, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, তাই জনগুরুত্ব বিবেচনা করে এই রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দোষী ব্যক্তিদের উচিত বিচার দাবি করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...