প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2025, 10:59 AM
চাঁদপুরে বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের হাজীগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বর রনি মিজি (১৯)। তাৎখনিক পরিবারের লোকজন তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দেন। পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুক্রবার দুপুরে তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে হাজিগ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রনি মিজি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে। শুক্রবার দুপুরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা গেছে, রনি মিজি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পড়ালেখার সময় পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ে সহপাঠীর সাথে পরিচয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন। নিকট আত্মীয়-স্বজনকে বিয়ের আমন্ত্রণ’সহ সকল প্রস্তুতি সম্পন্ন। শুক্রবার দুপুরে বিয়ের দিন ধার্য করা হয় । বৃহস্পতিবার রাতে বর-কনের নিজ নিজ বাড়িতে ঘটা করে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। কিন্তু উৎসবমুখর পরিবেশ বিষাদে পরিণত। বর রনি মিজির গাঁয়ে হলুদ চলাকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎখনিক পরিবারের লোকজন তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দেন এবং পথিমধ্যে তিনি মারা যান।শুক্রবার জুমআ’র নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় নিহতের স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে বরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন কনে ও তার প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং তার বাবাও প্রবাসে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন, রনি মিজির দাফন-কাপনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...