প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Sep 2025, 10:42 AM
ব্রাহ্মণপাড়ায় মরহুম এড. শাহ আলম সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর উদ্বোধন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মরহুম এডভোকেট শাহ আলম সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের উদ্বোধন হয়েছে। উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের খ্যাতনামা আইনজীবী মরহুম এডভোকেট শাহ আলম সরকারের স্মরণে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মহসিন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এড. মো. নুরুল হুদা।
সমাজসেবক মো. আইয়ুব সরকার (রুবেল)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, আয়কর উপদেষ্টা মো. কাইয়ুম সরকার, বুড়িচং উপজেলা যুবদল নেতা মো. আমিরুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক মাসেকুল ইসলাম রুমান ও প্রকৌশলী মো. সবুজ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...