প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Sep 2025, 11:42 AM
ব্রাহ্মণপাড়ায় আমনের সবুজ মাঠে কৃষকের সোনালী স্বপ্ন
মোঃ আবদুল আলীম খান
রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকেরা। মাঠে মাঠে চলছে চারা তোলা আর ধান রোপণের কাজ। কৃষকদের একটুখানি বিশ্রামের অবকাশ নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এ কাজ। বীজতলা থেকে চারা তোলা ও মাঠ পরিষ্কারের কাজে সবাই ব্যস্ত । ক্ষেতের আগাছা পরিষ্কার করা, ক্ষেত মই দিয়ে জমি প্রস্তুত করা ও চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ বছর পর্যাপ্ত বৃষ্টির পাশাপাশি আবহাওয়া অনুকুলে থাকায় আমনের সবুজ মাঠে সোনালী স্বপ্ন দেখছেন কৃষকরা। বিশেষ করে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এই বছর উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানায় ব্রাহ্মণপাড়া কৃষি বিভাগ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথাবলে জানা গেছে, শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ থেকে ভাদ্র মাস পর্যন্ত কৃষকরা আমন ধানের চারা রোপণ করে থাকেন। এখন আমন চাষের শেষ মৌসুম চলছে। উপজেলার কৃষকেরা আউশ ধান ঘরে তুলতে দেরি হওয়ায় আমন রোপনেও কিছুটা বিলম্বিত হচ্ছে। আমন চাষের পরবর্তি দিনগুলো কৃষিবান্ধব প্রাকৃতিক পরিবেশ থাকলে, আগের বছরের তুলনায় উৎপাদন আরও বাড়াতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...