প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2025, 10:48 PM
কুমিল্লায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন
মাহফুজ নান্টু
কুমিল্লার নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী ও একটি মসজিদের মোয়াজ্জিন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আহছান হাবিব মজুমদার (৫২) ও নিহত মোয়াজ্জিম উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কেশতলা গ্রামের আহছান হাবিব পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারের নিজের জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে নাঙ্গলকোট- খিলা সড়ক দিয়ে গ্রামের বাড়ি আসছিলেন। এসময় তিনি নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহছান হাবিবকে উদ্ধার করে কুমিল্লা বেসরকারি মেডিক্যাল সেন্টার এবং হাফেজ আরিফুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...