প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:05 AM
চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন- কাজী দ্বীন মোহাম্মদ
নগরীর ২২নং ওয়ার্ডে নির্বাচনী জনসভা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নির্বাচনী জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে পদুয়ার বাজারে অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ২২নং ওয়ার্ড জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
জনসভায় ভোটারদের উদ্দেশ্যে কুমিল্লা-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি প্রথমে হ্যাঁ চিহ্নে ভোট দেয়ার পাশাপাশি দাঁড়িপাল্লায় ভোট দিবেন। কারণ, হ্যাঁ মানে আযাদী, না মানে গোলামী। আর দাড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক। তিনি এ আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে জয়ী করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, এ কুমিল্লাকে আমরা মডেল কুমিল্লায় রুপান্তরিত করবো এবং আন্তর্জাতিক বিমানবন্দর চালুসহ রাস্তা- কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সুন্দর একটি বাংলাদেশ গড়বো। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারী দাঁড়িপাল্লায় ভোট দিন।
জামায়াত নেতা হাজী আব্দুল গনি ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন মাস্টার, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হুসাইন, অধ্যাপক শহীদুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, ২২নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ আবুল কালাম, সেক্রেটারি শহিদুল ইসলাম রাসেল প্রমুখ। এসময় মাস্টার নুরুল হক, এডভোকেট জিল্লুর রহমান, জাকির হোসেন, মাহে আলম, আব্দুল লতিফ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...