...
শিরোনাম
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত ⁜ প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ⁜ মানবতার ছোঁয়ায় বুড়িচংয়ের শিকারপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪ শতাধিক অসহায় মানুষ ⁜ পুকুর ভরাট প্রতিরোধে মোবাইল কোর্টে জরিমানা ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেক ⁜ আদেশ পেয়েও ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দিতে পারছেন না এসপি মাহবুব ⁜ কুরবানীর পশু ঘিরে বুড়িচংয়ে এগ্রো ফার্মে ব্যস্ত সময় কাটছে কুবি শিক্ষার্থীর ⁜ ব্রাহ্মণপাড়ায় শ্রমিকের হাহাকার খেতেই নষ্ট হচ্ছে কৃষকের ¯^প্ন ⁜ বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ⁜ অনলাইন জুয়ার আসর থেকে তিন জুয়ারি গ্রেফতার একাধিক মোবাইল ও জুয়ার অ্যাপস জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় শিক্ষকের গাফিলতিতে পরীক্ষায় বসতে পারছেন না সিয়াম, এডমিট নিতে গিয়ে জানল ফরম পূরণই হয়নি ⁜ চাঁদপুরের ফরিদগঞ্জে ৪ মাদক কারবারিসহ ৫জন গ্রেফতার ⁜ ‘হের জ্বালায় আমরা আর বাঁচতে পারছি না’ ⁜ হোমনায় গাছ কাটতে গিয়ে একজন মর্মান্তিক মৃত্যু ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠিত ⁜ বিশ^কাপের চূড়ান্ত স্কোয়াড জানা যাবে কবে, কীভাবে হবে দল ঘোষণা ⁜ তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ^কাপ ঘিরে জমকালো আয়োজনের ঘোষণা ফিফার ⁜ নেইমারকে বিশ^কাপে দেখতে চান মেসি, দিলেন আবেগঘন বার্তা ⁜ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নয়, মেসির ফেভারিট তালিকায় অন্য দল ⁜ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2025, 10:48 AM

...
তিতাসে গোমতীর আসমানিয়া সেতু নির্মাণ কাজে ধীরগতি বিকল্প ভাসমান সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ভোগে ৪৫টি গ্রামের প্রায় দেড় লক্ষ মানুষ News Image

নাজমুল করিম ফারুক 

কুমিল্লার তিতাসে আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর উপর নির্মাণাধীন সেতুটি দুইদফায় সময় বাড়িয়েও নির্মাণ কাজ শেষ না হওয়ায় দূর্ভোগে পরেছে এলাকাবাসী। গোমতী নদীর পানির প্রবল ¯্রােতে গত সোমবার বিকেলে নদীর উপর নির্মিত বিকল্প যোগাযোগের মাধ্যম ড্রামের ওপর কাঠের পাটাতনের তৈরী কাঠের ভাসমান সেতুটি ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

এতে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন নদীর দুই পারের তিতাস উপজেলার ৫টি, মুরাদনগরের ১টি ও দাউদকান্দি উপজেলার ২টি ইউনিয়ণের ৪৫টি গ্রামের প্রায় দেড় লক্ষ মানুষ। বিশেষ করে আসমানিয়া বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে। এই এলাকার মানুষ বাধ্য হয়ে বিকল্প পথে কয়েক কিলোমিটার ঘুরে ও নৌকা দিয়ে যাতায়াত করছেন। জরুরী প্রয়োজনে, বিশেষ করে অসুস্থ রোগী ও শিক্ষার্থীরা পড়েছেন সবচেয়ে বিপাকে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ।

খোজ নিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাস স্টেশন থেকে তিতাসের বাতাকান্দি বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক রয়েছে। বর্তমানে এই সড়কের সংস্কার কাজ চলছে। উক্ত সড়কের আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর উপর আগের সেতুর স্থানে ১০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৬৯৯

টাকা ব্যয়ে ৭৫ মিটার নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। ২০২৩ সালের ৮ আগষ্ট উক্ত কাজ শুরু হয়েছে যার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের ৭ ফেব্রুয়ারি। এই সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এসএবিএনএমই নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।

দুপাড়ের মানুষের চলাচলের জন্য নির্মাণাধীন সেতুর দক্ষিণপাশে ২০ লাখ টাকা ব্যয়ে ৮০ মিটারের একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়, যা গত বছরের ২৯ মে বালুবাহী বলগেটের ধাক্কায় ভেঙ্গে যায়। পরে বলগেটের মালিকদের সহযোগিতায় পুনরায় অস্থায়ী সেতুটি নির্মাণ করা হয়, যা আবার বন্যার সময় পানির ¯্রােতে গত ২১ আগষ্ট দ্বিতীয় বারের মতো ভেঙ্গে যায়। গোমতী নদীর পূর্বপাশে উপজেলার দ্বিতীয় বৃহত্তর আসমানিয়া বাজার অবস্থিত। প্রতিদিন পশ্চিমপাড়ের প্রায় ২৫টি গ্রামের লোকজন ব্যবসা বাণিজ্যের কাজে বাজারে যাতায়াত করতে হচ্ছে। অপরদিকে পূর্বপাড়ের প্রায় ২০টি গ্রামের লোকজন উপজেলা সদরের আসা-যাওয়ার জন্য সেতুটি ব্যবহার করে থাকে।

ভুক্তভোগী এক কৃষক বলেন, “আমাদের ফসল বাজারে নিতে প্রচুর কষ্ট হচ্ছে। একদিকে সেতুর কাজ শেষ হয় না, অন্যদিকে ভাসমান সেতু ভেঙে যাওয়ায় গরু-ছাগল কিংবা পণ্য পরিবহন করা অসম্ভব হয়ে পড়েছে।” এলাকার এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্কুল-কলেজে যেতে আমাদের অনেক দূর ঘুরে যেতে হয়। এতে পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়েছে।”আসমানিয়া বাজারের বেগম রোকেয়া ইসলামী একাডেমীর শিক্ষার্থী মুনমুনের মা সনি আক্তার জানান, ভাসমান সেতুর ভেঙে যাওয়ায় মেয়েকে নিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হই, ভয়ে থাকি কখন যেন নৌকা ডুবে যায়। নৌকার মাঝখানের মেয়েকে নিয়ে দাঁডিয়ে থাকি। 

আসমানিয়া বাজারের সার ব্যবসায়ী আরিফুল ইসলাম হানিফ জানান, ব্রিজের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে আবার মেয়াদ বাড়ানো হয়েছে, যেভাবে কাজ হচ্ছে তাও আবার কতদিন সময় লাগবে আল্লাহ জানেন। আমরা নানাসময় ইঞ্জিনিয়ার অফিসে যোগাযোগ করেছি সেতুর কাজ দ্রুত শেষ করতে। ভাসমান সেতুটা আমরা নিজেদের টাকায় নির্মাণ করেছিলাম। অতি ¯্রােতের কারণে এটি ভেঙে গেছে। 

এসএবিএনএমই কোম্পানির সাইট ম্যানেজার আলমগীর হোসেন জানান, আমরা মাত্র কিছুদিন আগে এসেছি। এখন যে পরিমাণ কাজ আছে তাতে আরও এক বছর সময় লাগবে। কারণ পানি বেড়ে যাওয়ায় নদীর মাঝখানে কাজ করা যাচ্ছে না। গার্ডারগুলো যে প্রক্রিয়া করতে হবে তাতে সব মিলিয়ে এক বছর আরো সময় লাগবে।

উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান জানান, বিকল্প সড়কের জন্য আমরা বরাদ্দ চেয়েছিলাম। এখনও বরাদ্দ পাইনি। ভাসমান সেতুটি ভেঙ্গে গেছে। এটাকে ঠিক করে সাধারন জনগণের চলাচলের ব্যবস্থা করা যায় কিনা এ বিষয়ে আমরা দেখব। ব্রিজের নির্মাণ কাজের মেয়াদ বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় নদীর মাঝখানে কাজ করতে না পারায় একটু সমস্যা হচ্ছে। কাজ চলমান আছে আশা করি ডিসেম্বরের মধ্যে অবশ্যই কাজ শেষ হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কসবা সীমান্তে বিএসএফের   গুলিতে ২ বাংলাদেশী নিহত
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

নেপাল চন্দ্র সাহা, কসবাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ...

প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্রাহ্মণপাড়া   উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির মত...

নিজ¯^ প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে...

মানবতার ছোঁয়ায় বুড়িচংয়ের শিকারপুরে বিনামূল্যে   চিকিৎসাসেবা, উপকৃত ৪ শতাধিক অসহায় মানুষ
মানবতার ছোঁয়ায় বুড়িচংয়ের শিকারপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা...

মো. জাকির হোসেনমানুষ মানুষের জন্য—এই চিরন্তন সত্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন...

পুকুর ভরাট প্রতিরোধে   মোবাইল কোর্টে   জরিমানা
পুকুর ভরাট প্রতিরোধে মোবাইল কোর্টে জরিমানা

আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ম...

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেক
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা হাজী আব...

মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযো...

আদেশ পেয়েও ফেনীর পুলিশ সুপার হিসেবে   যোগ দিতে পারছেন না এসপি মাহবুব
আদেশ পেয়েও ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দিতে পারছেন না এসপ...

সোহেল রানা, চান্দিনা কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম খান|...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত
➤ প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
➤ মানবতার ছোঁয়ায় বুড়িচংয়ের শিকারপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪ শতাধিক অসহায় মানুষ
➤ পুকুর ভরাট প্রতিরোধে মোবাইল কোর্টে জরিমানা
➤ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেক
➤ আদেশ পেয়েও ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দিতে পারছেন না এসপি মাহবুব
➤ কুরবানীর পশু ঘিরে বুড়িচংয়ে এগ্রো ফার্মে ব্যস্ত সময় কাটছে কুবি শিক্ষার্থীর
➤ ব্রাহ্মণপাড়ায় শ্রমিকের হাহাকার খেতেই নষ্ট হচ্ছে কৃষকের ¯^প্ন
➤ বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
➤ অনলাইন জুয়ার আসর থেকে তিন জুয়ারি গ্রেফতার একাধিক মোবাইল ও জুয়ার অ্যাপস জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় শিক্ষকের গাফিলতিতে পরীক্ষায় বসতে পারছেন না সিয়াম, এডমিট নিতে গিয়ে জানল ফরম পূরণই হয়নি
➤ চাঁদপুরের ফরিদগঞ্জে ৪ মাদক কারবারিসহ ৫জন গ্রেফতার
➤ ‘হের জ্বালায় আমরা আর বাঁচতে পারছি না’
➤ হোমনায় গাছ কাটতে গিয়ে একজন মর্মান্তিক মৃত্যু
➤ কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠিত
➤ বিশ^কাপের চূড়ান্ত স্কোয়াড জানা যাবে কবে, কীভাবে হবে দল ঘোষণা
➤ তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ^কাপ ঘিরে জমকালো আয়োজনের ঘোষণা ফিফার
➤ নেইমারকে বিশ^কাপে দেখতে চান মেসি, দিলেন আবেগঘন বার্তা
➤ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নয়, মেসির ফেভারিট তালিকায় অন্য দল
➤ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir