প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Sep 2025, 8:37 PM
স্বরাষ্ট্র উপদেষ্টার ফোনে প্রত্যাহার হওয়া মনজুর এখন হাটহাজারীর ওসি
এফএনএস
কক্সবাজারের চকরিয়া থানা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে প্রত্যাহার হওয়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রামের হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। গত সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর স্বাক্ষরিত আদেশে এ নিয়োগ দেওয়া হয়। এর আগের দিন তিনি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এসপি কার্যালয়ে যোগ দেন। এর আগে চকরিয়া থানার ওসি থাকাকালে মনজুর কাদেরের বিরুদ্ধে থানায় আটকে রেখে নির্যাতন ও নারীকে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠে। গত ১ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব অভিযোগের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে তুলে ধরেন স্থানীয় এক সাংবাদিক। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন। এর পরদিনই চকরিয়া থেকে উখিয়া থানায় বদলির আদেশ হয়। তবে এই বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে মনজুর কাদেরকে উখিয়ায় না পাঠিয়ে রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়। মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে আগেও গুরুতর অভিযোগ রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...