প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Sep 2025, 8:29 PM
রোনালদোর রেকর্ডের ম্যাচে জয় পেলো পর্তুগাল
ম্যাচের শুরুটা প্রত্যাশিত হলো না। তবে ধাক্কা সামলে ঠিকই ঘুরে দাঁড়াল পর্তুগাল। রেকর্ড ছোঁয়া গোলে দলকে প্রথমবার এগিয়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আচমকা আরেক গোলে অসাধারণ কিছুর সম্ভাবনা জাগায় হাঙ্গেরি। তবে জোয়াও কান্সেলোর শেষের নৈপুণ্যে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগিজরা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় গত মঙ্গলবার রাতে বিশ^কাপ বাছাইয়ের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। বিজয়ীদের আরেক গোলদাতা বের্নার্দো সিলভা। প্রত্যাশিতভাবেই প্রথম মিনিট থেকে পজেশন রাখায় আধিপত্য দেখা যায় পর্তুগালের। তবে এই সময়ে গোলের জন্য কেবল একটি শটই নিতে পারে তারা, সেটাও লক্ষ্যভ্রষ্ট। ছয় গজ বক্সের মুখে রোনালদো একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। গত জুনে উয়েফা নেশন্স লিগ জয়ী পর্তুগালকে হতভম্ব করে ২১তম মিনিটে এগিয়ে যায় হাঙ্গেরি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...