প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 13 Nov 2026, 11:05 AM
তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি
নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে মারামারি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা র গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এমদাদ হোসেন আখন্দ ও মো. জামাল হোসেনের সমর্থকদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে না। এসময় স্থানীয় এমপি মঞ্চে উপস্থিত ছিলেন। এতে উভয়পক্ষের প্রায় ১০জন আহত হয়।
সংবর্ধনাস্থলে থাকা একাধিক ব্যক্তি জানান, গোপালপুর গ্রামের উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ জামাল হোসেনের নেতৃত্বে কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর হঠাৎ একই গ্রামের উপজেলা বিএনপির সহ-
সভাপতি এমদাদ হোসেন আখন্দের সমর্থকরা হামলা চালায়। এসময় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া মঞ্চে উপস্থিত ছিলেন। মারামারি সময় স্থানীয় নেতৃবৃন্দ এমপিকে নিরাপদে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় জামাল হোসেনকে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মকভাবে আহত
করা হয়। এছাড়াও উভয়পক্ষের প্রায় ১০জন কর্মীও আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, স্থানীয় এমপি ঘটনাস্থল ত্যাগ করার পর মাগরিবের আগে জামাল হোসেনের উত্তেজিত সমর্থকরা এমদাদ হোসেন আখন্দের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বিগত কিছুদিন যাবৎ এমদাদ হোসেন আখন্দ ও জামাল হোসেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে জানতে তিতাস থানার ওসি মো. মমিরুল হককে একাধিকবার ফোন করার হলেও তিনি রির্সিভ করেনি।
ছবি একই ফাইলে আলাদা পাঠানো
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...
বদলী কমিটির সুপারিশ ছাড়া তিতাসে বদলী হচ্ছে শিক্ষক
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে ৬ সদস্যবিশিষ্ট বদলী কমিটির সুপারিশ ছাড়া মৌখিকনির্দেশনায় কর্মস্থল থ...
মিছিলে এসে আটক নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকা থেকে ত...
বুড়িচংয়ে সজিবকে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্ম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচংয়ে সজিব নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর, হাত...
কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫
আয়েশা আক্তারকুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই ও চুরি প্রতিরোধে পুলিশের নিয়মিত সাঁড়াশি...