প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 13 Nov 2026, 11:00 AM
কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫
আয়েশা আক্তার
কুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই ও চুরি প্রতিরোধে পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযানে ১১ দিনে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। বিশেষ করে মহানগরীসহ জেলার যেসব এলাকায় উঠতি বয়সী বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের উৎপাত রয়েছে, সেসব স্থানকে অভিযানের আওতায় আনা হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশগ্রহণ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১১ দিনের অভিযানে আটক ২ হাজার ৭৬৫ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে, ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসা, কিশোর অপরাধ, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...
তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থী...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা মঞ্চে বিএনপির দু...
বদলী কমিটির সুপারিশ ছাড়া তিতাসে বদলী হচ্ছে শিক্ষক
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে ৬ সদস্যবিশিষ্ট বদলী কমিটির সুপারিশ ছাড়া মৌখিকনির্দেশনায় কর্মস্থল থ...
মিছিলে এসে আটক নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকা থেকে ত...
বুড়িচংয়ে সজিবকে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্ম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচংয়ে সজিব নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর, হাত...