...
শিরোনাম
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি ⁜ বদলী কমিটির সুপারিশ ছাড়া তিতাসে বদলী হচ্ছে শিক্ষক ⁜ মিছিলে এসে আটক নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী ⁜ বুড়িচংয়ে সজিবকে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫ ⁜ কুমিল্লায় ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, ⁜ সন্ধ্যা নামলেই ছাতিম ফুলের ঘ্রাণে মাতোয়ারা ব্রাহ্মণপাড়া, সুবাসে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা ⁜ নিখোঁজের তিন দিন পর ডাকাতিয়া নদীতে মিলল প্রতিবন্ধী যুবকের লাশ ⁜ শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বৈপ্লবিক ধারার প্রবর্তন করে গেছেন ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহ ⁜ কুমিল্লা টানা চারবার শ্রেষ্ঠ দাউদকান্দি ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ⁜ লালমাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ ⁜ পরকীয়ায় আসক্ত স্বামী, তিন সন্তান নিয়ে অসহায় গৃহবধূ ⁜ কুমিল্লা শাসনগাছা মকরম আলী ওয়াকফ এষ্টেটের ১৪৯ দাগের অভ্যন্তরে ওয়াক্ফ ভূমিতে বহুতল ফ্ল্যাটবাড়ি নির্মাণ ⁜ তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2026, 10:47 AM

...
সন্ধ্যা নামলেই ছাতিম ফুলের ঘ্রাণে মাতোয়ারা ব্রাহ্মণপাড়া, সুবাসে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

ফুলের সৌন্দর্য আর সুবাস মানুষের মনকে মুগ্ধ করে অনাদিকাল থেকে। ঋতুবদলের এই সময়ে ছাতিম ফুলের মিষ্টি সুবাসে মোহনীয় হয়ে উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতি। সন্ধ্যা নামলেই ছাতিম ফুলের তীব্র মিষ্টি ঘ্রাণে ভরে উঠছে চারপাশ। পথচারী থেকে শুরু করে প্রকৃতিপ্রেমী—সবাই মুগ্ধ হচ্ছেন এর মাদকতাময় সৌরভে।
সরেজমিনে দেখা গেছে, ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের দুই পাশসহ উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ও বাড়িঘরের আশপাশে ছাতিম গাছে ফুটেছে ফুল। সন্ধ্যার পর থেকে এসব ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। গাছের নিচে ঝরে পড়া ফুলও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। ফুলের সৌন্দর্যের চেয়ে এর সুবাসই যেন বেশি টানছে মানুষকে।
ছাতিম গাছের বৈজ্ঞানিক নাম অ্যালস্টোনিয়া স্কলারিস। এটি অ্যাপোসাইনেসি পরিবারের বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। ইংরেজিতে গাছটি ডেভিলস ট্রি বা ব্ল্যাকবোর্ড ট্রি নামে পরিচিত। বাংলায় ছাতিম, ছাতিয়ান ও ছাতইন নামেও পরিচিত এই গাছের সংস্কৃত নাম সপ্তপর্ণী। ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এ গাছের আদি নিবাস।
ছাতিম গাছ সাধারণত ২০ থেকে ৪০ মিটার পর্যন্ত উঁচু হয়। এর ছাল ধূসর ও অসমতল। একটি গিঁটে সাধারণত সাতটি পাতা চক্রাকারে সাজানো থাকে। ফুলের রং হালকা ঘিয়ে এবং গুচ্ছাকারে ফোটে। গাছটির কাঠ ব্ল্যাকবোর্ড, পেনসিল ও কফিন তৈরিতে ব্যবহৃত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ গাছের ভূমিকা রয়েছে।
স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান বলেন, ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা যাওয়ার পথে সড়কের পাশে ছাতিম গাছ চোখে পড়ে। সন্ধ্যা হলেই ফুলের ঘ্রাণে মন ভরে যায়। আগে এ এলাকায় অনেক ছাতিম গাছ দেখা যেত। এখন আগের তুলনায় গাছের সংখ্যা অনেক কমে গেছে।
আরেক বাসিন্দা হাবিবুর রহমান বলেন, একসময় গ্রামেগঞ্জে প্রচুর ছাতিম গাছ ছিল। এখন আর তেমন দেখা যায় না। তবে তাঁদের ইউনিয়ন পরিষদের সামনে একটি ছাতিম গাছ রয়েছে। সন্ধ্যার পর গাছটির ফুলের সুবাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান তাবাসসুম বলেন, ছাতিম ফুলের ঘ্রাণ সত্যিই মন কেড়ে নেওয়ার মতো। রাত যত বাড়ে, এর সুবাস তত তীব্র হয়। তাঁদের বাড়ির পাশেও একটি ছাতিম গাছ রয়েছে। প্রতিবছর এই ফুল ফোটার অপেক্ষায় থাকেন তিনি।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির বলেন, ছাতিম ফুলের সুবাস মানুষকে সহজেই বিমোহিত করে। ফুলের সৌন্দর্যের চেয়ে এর ঘ্রাণই মানুষকে বেশি আকৃষ্ট করে। গাছ অনেক উঁচু হওয়ায় কাছ থেকে ফুল দেখা না গেলেও এর সুবাসে বোঝা যায়, গাছজুড়ে ফুল ফুটেছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, ছাতিম ফুলের ঘ্রাণ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর আশপাশে গাছ চোখে না পড়লেও এর সুবাস জানান দেয়, কোথাও ছাতিম ফুল ফুটেছে। গাছটির ভেষজ গুণও রয়েছে। তবে দিন দিন ছাতিম গাছের সংখ্যা কমে যাওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
একসময় ব্রাহ্মণপাড়ার গ্রামগঞ্জে ছাতিম ফুলের সুবাস ছড়িয়ে পড়ত বিস্তীর্ণ এলাকায়। সময়ের সঙ্গে কমেছে গাছের সংখ্যা, সীমিত হয়েছে এর উপস্থিতিও। তবু বছরের এই সময়ে সন্ধ্যা নামলেই ছাতিম ফুলের মিষ্টি ঘ্রাণে মুগ্ধ হচ্ছে ব্রাহ্মণপাড়ার মানুষ। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য ধরে রাখতে ছাতিম গাছ সংরক্ষণ ও নতুন গাছ রোপণের ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে

মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...

রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে

মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...

তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই  চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি
তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থী...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা মঞ্চে বিএনপির দু...

বদলী কমিটির সুপারিশ ছাড়া  তিতাসে বদলী হচ্ছে শিক্ষক
বদলী কমিটির সুপারিশ ছাড়া তিতাসে বদলী হচ্ছে শিক্ষক

তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে ৬ সদস্যবিশিষ্ট বদলী কমিটির সুপারিশ ছাড়া মৌখিকনির্দেশনায় কর্মস্থল থ...

মিছিলে এসে আটক নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী
মিছিলে এসে আটক নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকা থেকে ত...

বুড়িচংয়ে সজিবকে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
বুড়িচংয়ে সজিবকে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্ম...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচংয়ে সজিব নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর, হাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি
➤ বদলী কমিটির সুপারিশ ছাড়া তিতাসে বদলী হচ্ছে শিক্ষক
➤ মিছিলে এসে আটক নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী
➤ বুড়িচংয়ে সজিবকে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫
➤ কুমিল্লায় ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু,
➤ সন্ধ্যা নামলেই ছাতিম ফুলের ঘ্রাণে মাতোয়ারা ব্রাহ্মণপাড়া, সুবাসে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
➤ নিখোঁজের তিন দিন পর ডাকাতিয়া নদীতে মিলল প্রতিবন্ধী যুবকের লাশ
➤ শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বৈপ্লবিক ধারার প্রবর্তন করে গেছেন ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহ
➤ কুমিল্লা টানা চারবার শ্রেষ্ঠ দাউদকান্দি ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম
➤ লালমাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ
➤ পরকীয়ায় আসক্ত স্বামী, তিন সন্তান নিয়ে অসহায় গৃহবধূ
➤ কুমিল্লা শাসনগাছা মকরম আলী ওয়াকফ এষ্টেটের ১৪৯ দাগের অভ্যন্তরে ওয়াক্ফ ভূমিতে বহুতল ফ্ল্যাটবাড়ি নির্মাণ
➤ তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
➤ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
➤ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir