প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2026, 9:43 PM
কুমিল্লা শাসনগাছা মকরম আলী ওয়াকফ এষ্টেটের ১৪৯ দাগের অভ্যন্তরে ওয়াক্ফ ভূমিতে বহুতল ফ্ল্যাটবাড়ি নির্মাণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শাসনগাছাস্থ ওয়াক্ফ প্রশাসকের অনুমতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে মকরম আলী ওয়াক্ফ এষ্টেটে ভূমির পরিমাণ ১৪৮ দাগে সাড়ে ৬৬ শতক। ১৪৯ দাগে সাড়ে ১৫ শতক। উপরোক্ত ওয়াক্ফ সম্পত্তিতে মসজিদ মাদ্রাসা, উত্তরে দোকানপাট সাবেক মোতোয়াল্লীর ওয়ারিশদের স্বার্থসংশ্লিষ্টতা উপেক্ষা করে বহুতল ফ্ল্যাট বাড়ি নির্মাণের অভিযোগের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়াছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে অবিলম্বে নির্মাণকাজ বন্ধসহ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন, বেনিফিশিয়ারি, মোঃ খোকন আহমেদ, পিতা-মৃত রাজা মিয়া (সাবেক মোতোয়াল্লী), সাং-ধর্মপুর, কোতোয়ালি, সদর, কুমিল্লা। আকুব আলীর ওয়ারিশ নাতি এবং উপরোক্ত ওয়াক্ফ সম্পত্তির বেনিফেসিয়ারী এবং উল্লেখিত ওয়াক্ফ সম্পত্তির সঙ্গে অভিযোগকারীর পরিবারের দীর্ঘদিনের স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে বলে জানা যায়।
শাসনগাছা মকরম আলী ওয়াক্ফ স্টেটের আওতাধীন ১৪৮ ও ১৪৯ নম্বর দাগের পশ্চিমে মসজিদ, মাদ্রাসা, উত্তরে দোকানপাট, সম্পত্তি নিয়ে ওয়ারিশদার পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বিষয় রয়েছে বলে বেনিফিশিয়ারদের কাছ থেকে জানা যায়। ১৪৯ নম্বর দাগে আকুব আলীর সম্পত্তির বিষয়টি রেলওয়ের চিটা দাগ ও সংশ্লিষ্ট দলিলে উল্লেখ রয়েছে বলে দাবি করছেন। উক্ত সম্পত্তির দলিলের শর্ত এবং প্রকৃত মালিকানা ও ওয়াক্ফ-সংশ্লিষ্ট অবস্থান যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগকারী জানান অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের অভিযোগ অনুযায়ী, উক্ত ওয়াক্ফ স্টেটের বর্তমান মোতোয়াল্লী ওয়াক্ফ প্রশাসন, বাংলাদেশ-এর প্রয়োজনীয় ওয়াক্ফ অধ্যাদেশ এর অনুমোদন গ্রহণ না করে এবং ওয়াক্ফ ও উন্নয়ন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে অবহিত না করেই উল্লিখিত ১৪৮ ও ১৪৯ দাগের সম্পত্তিতে বহুতলফ্লাট বাড়ি ব্যবসায়িক স্বার্থে নির্মাণের কাজ পরিচালনা করছেন।
এ ক্ষেত্রে সাবেক মোতোয়ালী মরহুম রাজা মিয়ার ওয়ারিশ এবং সংশ্লিষ্ট স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের আলোচনা, জিজ্ঞাসাবাদ বা সম্মতি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে ফলে সম্পত্তির প্রকৃত অবস্থা, দলিলের শর্ত, ওয়ারিশদের স্বার্থ এবং ওয়াক্ফ সম্পত্তির সংরক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগকারী বলেন আমাদের আশঙ্কা, এভাবে একতরফাভাবে বহুতল ফ্ল্যাটবাড়ি ব্যবসায়িক স্বার্থে নির্মাণ অব্যাহত থাকলে সংশ্লিষ্ট সম্পত্তির ওপর আমাদের স্বার্থসংশ্লিষ্ট অধিকার ও দাবি ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে ওয়াক্ফ সম্পত্তির সঠিক সংরক্ষণ, ব্যবস্থাপনা ও আইনানুগ ব্যবহার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মকরম আলী ওয়াক্ফ স্টেটের ১৪৮ ও ১৪৯ নম্বর দাগের সম্পত্তির মূল দলিল, রেলওয়ের চিটা দাগ, খতিয়ান, নকশা ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে সরেজমিনে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরী। ১৪৯ নম্বর দাগে আকুব আলীর দলিলের শর্ত, সম্পত্তির প্রকৃত অবস্থান এবং ওয়াকফ স্টেটের সঙ্গে এর আইনগত সম্পর্ক যথাযথভাবে জরুরী ভিত্তিতে যাচাই করা একান্ত প্রয়োজন বটে। ওয়াকফ প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ হয়েছে কি না এবং বহুতলফ্ল্যাট বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করা অতীব প্রয়োজন ।
তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বিতর্কিত সম্পত্তিতে চলমান বহুতল ভবনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা একান্তভাবে জরুরী। সাবেক মোতোয়াল্লীর ওয়ারিশ ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও দাখিলকৃত দলিলপত্র যাচাই করে তাদের ন্যায্য স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন রয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেন।
তদন্তে কোনো অনিয়ম, ক্ষমতার অপব্যবহার কিংবা আইনবহির্ভূতভাবে ওয়াক্ফ সম্পত্তি ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ ওয়াক্ফ প্রশাসক বাংলাদেশের কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করা হয়েছে বলে অভিযোগকারী জানান। আবেদনকারীর অভিযোগ অনুযায়ী বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণে মকরম আলী ওয়াক্ফ স্টেটের সম্পত্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ন্যায্য স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করার দাবী জানান অভিযোগকারী।। তাই ন্যায়বিচার ও সম্পত্তির সুষ্ঠু সংরক্ষণের স্বার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াকফ প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন অভিযোগকারী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...
তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থী...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা মঞ্চে বিএনপির দু...
বদলী কমিটির সুপারিশ ছাড়া তিতাসে বদলী হচ্ছে শিক্ষক
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে ৬ সদস্যবিশিষ্ট বদলী কমিটির সুপারিশ ছাড়া মৌখিকনির্দেশনায় কর্মস্থল থ...
মিছিলে এসে আটক নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকা থেকে ত...
বুড়িচংয়ে সজিবকে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্ম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচংয়ে সজিব নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর, হাত...