প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2026, 10:17 PM
পরকীয়ায় আসক্ত স্বামী, তিন সন্তান নিয়ে অসহায় গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক
স্বামীর একের পর এক বিয়ে ও পরকীয়ার কারনে তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন নাছরিন আক্তার সুখী নামে এক গৃহবধূ। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে পারিবারিক ও সামাজিকভাবে একাধিকবার দেনদরবার করেও কোনো সমাধান পাননি তিনি। এ নিয়ে থানা ও আদালতে একাধিক অভিযোগ ও মামলা করেও স্বামীর নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ওই নারী।
নাছরিন আক্তার সুখী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ববিঘা মজুমদার বাড়ির রুহুল আমিনের মেয়ে। তাঁর স্বামীর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার দড়িক্ষ্মীপুর গ্রামে। ২০১০ সালের ১২ জুলাই পারিবারিকভাবে এক লাখ ২০ হাজার টাকা দেনমোহরে ওই গ্রামের শিহাব উদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
নাছরিনের অভিযোগ, বড় ছেলে শিফাতের জন্মের পর থেকেই তাঁর স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর তাঁকে না জানিয়ে আরও তিন নারীকে বিয়ে করেন শিহাব। এ ছাড়া আরও দুই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তাঁদের বাড়িতে নিয়ে আসেন। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে ওই নারীদের বাড়ি থেকে ফিরিয়ে দেওয়া হয়।
নাছরিন আরও অভিযোগ করেন, স্বামীর অবহেলার কারণে এর আগে তাঁর এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়েছে। স্বামীর বিরুদ্ধে কচুয়া থানায় অভিযোগ করার পর তাঁকে অমানবিক নির্যাতন করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি লিখিতভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে যান।
কিন্তু ছয় মাসের মাথায় শিহাব আবারও আগের মতো পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন নাছরিন। এ ঘটনায় চাঁদপুর আদালতে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা করেন তিনি। পাশাপাশি কচুয়া থানায়ও লিখিত অভিযোগ দেন।
নাছরিনের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে দূরসম্পর্কের এক ভাগ্নিকে আদালতে গিয়ে বিয়ে করেন শিহাব। এ ঘটনার পর তাঁকে আবারও মারধর করা হয়। এরপর ২০২৫ সালে কুমিল্লায় আরও একটি বিয়ে করেন শিহাব। আদালতে মামলা করার কারণে ক্ষুব্ধ হয়ে শিহাব তাঁর স্ত্রী, সন্তান ও শ্যালিকা হ্যাপি আক্তারকে মারধর করেন বলেও অভিযোগ করেন নাছরিন। এ ঘটনায় লক্ষ্মীপুরে আরেকটি মামলা দায়ের করা হয়। বর্তমানে পঞ্চম স্ত্রীকে নিয়ে কুমিল্লায় বসবাস করছেন শিহাব—এমনটাই দাবি নাছরিনের। তিন সন্তান নিয়ে তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে চাঁদপুর আদালতের আইনজীবী সুমন দেবনাথ জানান, শিহাবের বিরুদ্ধে তাঁর স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে চাঁদপুর চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে শিহাব উদ্দিন জানান, তাঁদের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। একাধিক বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নাছরিন আক্তারকে তালাক দেওয়ার পর তিনি অন্য বিয়েগুলো করেছেন। স্ত্রীকে দেনমোহর ও ভরণপোষণের টাকা দিতে চাইলেও নাছরিন তা গ্রহণ করছেন না বলে দাবি করেন শিহাব। তবে শিহাবের এ কথা মিথ্যা বলে দাবি করেছেন নাছরিন আক্তার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...
রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
মাহফুজ নান্টু কুমিল্লা১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্...
তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থী...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা মঞ্চে বিএনপির দু...
বদলী কমিটির সুপারিশ ছাড়া তিতাসে বদলী হচ্ছে শিক্ষক
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে ৬ সদস্যবিশিষ্ট বদলী কমিটির সুপারিশ ছাড়া মৌখিকনির্দেশনায় কর্মস্থল থ...
মিছিলে এসে আটক নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকা থেকে ত...
বুড়িচংয়ে সজিবকে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্ম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচংয়ে সজিব নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর, হাত...