প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:12 AM
বুড়িচং বাকশীমূল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে মতবিনিময় সভা
আনন্দপুর ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের
গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বাকশীমূল ইউনিয়ন যুব দলের সভাপতি এ কে এম মোঃ শাহজাহানের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা তাঁকে বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যবদ্ধ মত প্রকাশ করেন।সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা, সামাজিক সম্প্রীতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরোয়ার আলম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান,বর্তমান ইউপি সদস্য লিটন রেজা, সাবেক ইউপি সদস্য রফিজুল ইসলাম, ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ হাসান মিয়া, হাফেজ আবু কাউছার, আনন্দপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ। মোঃ শহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মোঃ হাসান ।
স্থানীয়দের এই ঐক্যবদ্ধ ঘোষণা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাকশীমূল ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দু...
মাহফুজ নান্টু, কুমিল্লাকক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের...
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃসারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্ল...
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...
আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...
নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...