প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 5 Sep 2025, 10:52 AM
প্রিয়াঙ্কার সাথে জুটি বাঁধছেন মহেশ বাবু
‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর সফল পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী ছবি ‘এসএসএমবি ২৯’ নিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। ইতোমধ্যেই ছবির মহরৎ সম্পন্ন হয়েছে। সম্প্রতি কেনিয়ায় সিনেমার একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। আফ্রিকার জনপ্রিয় লোকেশন যেমন-মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে। শুটিংয়ের মাঝে পরিচালক এস এস রাজামৌলি দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদীর সঙ্গে। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেন এবং জানান, ছবিটি ১২০টি দেশে মুক্তি পাবে। এদিকে কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা। এশিয়ার সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় বাজেটের ছবি। গত এপ্রিল মাসে শুরু হওয়া শুটিংয়ে আফ্রিকার মনোরম লোকেশন যেমন মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে। শোনা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ দুটি পর্বে মুক্তি পাবে। তবে এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। প্রিয়াঙ্কা চোপড়া ও মহেশ বাবুর জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...