প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2025, 10:30 AM
অবৈধ মাটি উত্তোলনে সাড়াশি অভিযান ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) বিরোধী সাড়াশি অভিযানে একটি ড্রেজার মেশিন, তিন হাজার ফুট পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট এলাকা ও ধান্যদৌল বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এসময় আনসার সদস্য ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল একটি ড্রেজার মেশিন। ওই মেশিন ও মাটি সরবরাহে ব্যবহারিত তিন হাজার ফুট পাইপসহ সরঞ্জাম ধ্বংস করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মেশিনের মালিক আবদুল কাদির পালিয়ে যান। তবে মেশিনের দুই কর্মচারীকে আটক করা হলে তারা ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দেন।
স্থানীয় কৃষক ও জমির মালিকরা জানান, আবদুল কাদির সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা হলেও কয়েক বছর ধরে ধান্যদৌল এলাকায় অবস্থান নিয়ে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে শত শত কৃষি জমি নষ্ট করেছেন। তিনি শুধু ধান্যদৌল বা নাগাইশ বিলেই নয়, পুরো উপজেলায় অবৈধভাবে প্রভাব বিস্তার করে মাটি উত্তোলন করেছেন। স্থানীয়দের কাছে তিনি "ড্রেজার কাদির" নামে পরিচিত। জমির মালিকরা অভিযোগ করেন, কোনো জমিতে তিনি ড্রেজার বসালে আশপাশের জমির মালিকদেরও মাটি বিক্রি করতে বাধ্য করা হয়।
অভিযান চলার পর কৃষি জমির মালিক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের দাবি, অবৈধ ড্রেজার ব্যবসার নেতৃত্বদানকারী কাদিরের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। নিয়মিত অভিযান চালানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “কৃষি জমি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থান আছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...
ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশ...
কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক...
আয়েশা আক্তারপরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষ...