প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2025, 4:10 PM
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমাই থানা পুলিশ। এসময় ১৭ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১২ হাজার ৫শ টাকাসহ মো: রায়হান (৩১) ও মো: অপু (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা দক্ষিণ ইউনিয়নের নাগরীপাড়া গ্রামে রায়হানের বসতঘরে মাদক বিক্রয়ের সংবাদ শুনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লালমাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাহাদাত সিরাজী।
আটককৃত রায়হান নাগরীপাড়া গ্রামের এবাদউল্লাহের ছেলে এবং অপু একই গ্রামের আবুল বাশারের ছেলে।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম বলেন, রায়হান ও অপুর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...