...
শিরোনাম
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2025, 12:25 AM

...
মুরাদনগরে মন্দিরের জায়গার মাটি লুট News Image

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে শুধুমাত্র অবৈধ ড্রেজারের মাধ্যমেই প্রতিবছর প্রায় ৫০০ একর কৃষি জমির মাটি উত্তোলন করা হচ্ছে। উপজেলার ২২টি ইউনিয়নের প্রতিটিতেই গড়ে প্রায় ৫টি করে অবৈধ ড্রেজার মেশিন চলমান রয়েছে। কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন প্রতিরোধে প্রশাসন অভিযান পরিচালনা করলেও, অভিযানের ২ ঘণ্টার মধ্যেই আবারও সক্রিয় হয়ে যায় মাটি কাটার সিন্ডিকেট। বসানো হয় নতুন মেশিন, আবারো পুরোদমে মাটি উত্তোলন করা হয় কৃষি জমি থেকে। ফলে ধ্বংসের মুখে এখন উপজেলার প্রতিটি অঞ্চলের কৃষি জমি।

অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের ক্ষমতার দৌরাত্ম এতই বেশি যে কৃষি জমির পাশাপাশি তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গা। স্থানীয় ক্ষমতা ব্যবহার করে মাটি লুট করে নিয়ে যাচ্ছে তারা।

গত কয়েকদিন যাবত অবৈধ ড্রেজারের মাধ্যমে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা বিলের ব্রাহ্মণ চাপিতলা মৌজার শ্রী শ্রী দক্ষিণা কালীমাতা মন্দিরের ২৯৭৮ দাগের ২ একর ৫৪ শতক জমির মাটি লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র।

খোঁজ নিয়ে জানা যায়, বি-চাপিতলা গ্রামের তাইজুদ্দিন কালী মন্দিরের ২ একর ৫৪ শতক জায়গা দখল করে একই গ্রামের আহমেদ মিয়ার কাছে প্রতি ফুট মাটি ৫ টাকা ধরে বিক্রি করেছে। আর সেই মাটি জসীম উদ্দীন অবৈধ ড্রেজারের মাধ্যমে কালী মন্দিরের জায়গা থেকে উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। তাইজুদ্দিন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় সে সকলের বাধা উপেক্ষা করেই কালী মন্দিরের জায়গা থেকে মাটি উত্তোলন করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

ড্রেজার ব্যবসায়ী জসীম উদ্দীন বলেন, আমার দায়িত্ব ছিল ওই জমি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করে দেয়া। এখন শুনলাম ওই জমিটা নাকি কালী মন্দিরের তাই ভাবছি ড্রেজার বন্ধ করে দিব।

জায়গাটি কালী মন্দিরের এ বিষয়টি নিশ্চিত করে আহমেদ মিয়া বলেন, আমি ৫ টাকা ধরে প্রতি ফুট মাটি ক্রয় করেছি তাইজুদ্দিন সাহেবের কাছ থেকে। তিনি আমাকে বলেছেন এটা তার পৈতৃক সম্পত্তি। এখন শুনছি এটা নাকি কালী মন্দিরের জায়গা তাই আপাতত মাটি উত্তোলন বন্ধ করে দেয়ার চিন্তা-ভাবনা করছি।

তবে অভিযুক্ত তাইজুদ্দিন বলেন, এই জায়গাটি তার বাবা প্রায় ৪০ বছর আগে ক্রয় করেছে মন্দিরের স্বত্বাধিকারীদের কাছ থেকে। ভুলবশত তাদের নামে রেকর্ড হয়নি। বাংলাদেশ জরিপে রেকর্ডভুক্ত হয়েছে শ্রী শ্রী দক্ষিণা কালীমাতা মন্দিরের নামে।

যদি জমি ক্রয়ের দলিল থেকে থাকে, সে ক্ষেত্রে খতিয়ানের রেকর্ড সংশোধন ছাড়া জমির মাটি কি আপনি বিক্রি করতে পারেন? এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত তাইজুদ্দিন বলেন, জমি দখল করে রেখেছি বহুদিন হয়। এতদিন কেউ কোন প্রশ্ন তোলেনি। যখনই জমি থেকে মাটি বিক্রি করেছি, তখনই অনেকের অনেক প্রশ্ন। সকলের যেহেতু এতই সমস্যা তাই আমি মাটি বিক্রয় বন্ধ করে দিব।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কোন সুযোগ নেই। আর এটা তো কালী মন্দিরের জায়গা। এখান থেকে কোন উপায়ে মাটি উত্তোলনের সুযোগ নেই। এ বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত, পুরো উপজেলায় মাটি-ভরাটের চাহিদা অনেক বেশি, ফলে অভিযান পরিচালনা করে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবুও আমরা যখনই যেখান থেকে অবৈধ ড্রেজারের বিষয়ে তথ্য পাই। তখনই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। কৃষকরা সচেতন হলে এই সমস্যা অনেকাংশেই কমে আসবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?

কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir