প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:27 AM
সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ—কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ, লালমাই উপজেলা শাখা কমিটির সভাপতি রিয়াজ মোশেদ মাসুদ, উপ অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ খন্দকার সহ জেলা কমিটির নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।
বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আরও উৎসাহিত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ—কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আলিফ ফকির হত্যার বিচার এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...