...
শিরোনাম
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী ⁜ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক ⁜ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর ⁜ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক ⁜ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ। ⁜ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ ⁜ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর ⁜ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ⁜ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ ⁜ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ⁜ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ⁜ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার ⁜ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0 ⁜ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।। ⁜ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ⁜ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Oct 2026, 9:48 AM

...
এক সপ্তাহের মধ্যে বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদের নির্বাচন ঘোষণার দাবি News Image

নিজস্ব প্রতিবেদক

বাখরাবাদ গ্যাস শ্রমিক-কর্মচারী সংসদ রেজি. নং-১৯৩৩ (সিবিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের সাংগঠনিক নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারী নেতারা। একই সঙ্গে সংগঠনের সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান তাঁরা।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের সিবিএ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী জসিম মান্না।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, কুমিল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও আমার দেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মো. শাহ্ আলম শফি। এ ছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশেদুল ইসলাম রিপন ও সদস্য সচিব জালালউদ্দিন উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্য মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংসদের সহসভাপতি আজিজুল ইসলাম ও শাহানুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন এবং অর্থ সম্পাদক সহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সভায় বক্তারা বলেন, একটি শ্রমিক সংগঠনের শক্তি ও গ্রহণযোগ্যতা নির্ভর করে সদস্যদের মতামত, অংশগ্রহণ এবং ভোটাধিকার নিশ্চিত করার ওপর। শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগঠনের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা জরুরি। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোটাধিকার হরণ ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কোনো শ্রমিক সংগঠনে দেখতে চান না তাঁরা। বাখরাবাদে এমন পরিস্থিতি তৈরি হোক, যেখানে সাধারণ শ্রমিক-কর্মচারীরা তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবেন-তা কাম্য নয়। তাঁরা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে সংগঠনের সদস্যদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সদস্যদের আস্থা ধরে রাখার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট নেতৃত্বের প্রতি আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে কাজী জসিম মান্না বলেন, একটি চক্র কালো টাকার প্রভাব খাটিয়ে শ্রমিক-কর্মচারীদের ভোটাধিকার হরণ করার চেষ্টা করেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ুআমি আমার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রমিক-কর্মচারীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অচিরেই আপনারা ভোট দিতে পারবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।”

তিনি আরও বলেন, শ্রমিক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তাঁরা কাজ করে যাচ্ছেন। সদস্যরা যেন তাঁদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংগঠন পরিচালনার সুযোগ পান, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় শ্রমিক-কর্মচারীদের অধিকার সুরক্ষা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার    মামুন    স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি  ঢাকার উদ্যোগে মতবিনিময়  সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...

​মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...

মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...

​​​​​​​​আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...

কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...

মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
➤ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
➤ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
➤ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
➤ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর
➤ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক
➤ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ।
➤ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
➤ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর
➤ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
➤ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
➤ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
➤ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
➤ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার
➤ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0
➤ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।।
➤ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান
➤ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir