প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2026, 9:43 AM
আলহাজ্ব জুনাব আলীর নাতি মেরিন ইঞ্জিনিয়ার সাব্বিরের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয়ারা বেগমের জ্যেষ্ঠ পুত্র মো. মাহবুব রেজাউল রব ছাব্বির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার মালিবাগের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব রেজাউল রব ছাব্বির দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার পিতা মরহুম আব্দুর রব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ছিলেন।
রবিবার বাদে এশা কুমিল্লার নিমসার জুনাব আলী কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কলেজের জামে মসজিদ সংলগ্ন মরহুম জুনাব আলীর পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে দাফন করা হয়। জানাজায় নিমসার শিকারপুর গ্রামের ছাড়াও অন্যান্য এলাকা এবং দূর দুরান্ত থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। আগামী বৃহস্পতিবার বাদ আসর নিম সর জুনাব আলী কলেজ জামে মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।
এদিকে জানাজা শুরুর আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুম ছাব্বিরের ছোট মামা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, মোকাম ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, অধ্যাপক ফারুক আহমেদ, নিমসার জুনাব আলী কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...