প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Oct 2026, 9:38 AM
কুমিল্লায় অনুষ্টিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন
জমকালো আয়োজন, উদ্দীপনা আর হাজারো নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে হেযবুত তওহীদের নারী সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নারী নেত্রী রুফায়দাহ পন্নী। বিশেষ অতিথি ছিলেন সুলতানা রাজিয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক বিভাগ হেযবুত তওহীদ, শারমিন সুলতানা চৈতি, গণমাধ্যম সম্পাদক, আসমা আক্তার, নারী বিষয়ক সম্পাদক, কুমিল্লা অঞ্চল হেযবুত তওহীদ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোবেদা আক্তার বেবী, নারী বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ হেযবুত তওহীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতি, ও জেলা পর্যায়ের নারী নেতৃবৃন্দ।
.প্রধান অতিথির বক্তব্যে রুফায়দা পন্নী বলেন, নবসৃষ্ট কোনো মতবাদ কিংবা পশ্চিমা ধাঁচের নারী মুক্তি আন্দোলন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, পারবেও না। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, যারা নারী অধিকারের কথা জোরালোভাবে প্রচার করেন, তাঁদের নিজেদের দলেও নারীরা নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর মতে, মানবসৃষ্ট মতবাদ ও ব্যবস্থাগুলো নারীর প্রকৃত মুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
.রুফায়দা পন্নী উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, হেযবুত তওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণই হওয়া উচিত তাঁদের মূল লক্ষ্য। তিনি বলেন, আল্লাহর দেওয়া বিধান ও তওহীদের ভিত্তিতেই পৃথিবীতে শান্তি এবং নারীর প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। বর্তমানের অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি থেকে মুক্তি পেতে নারীদের আপসহীন সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
.সম্মেলনে অংশগ্রহণকারী হাজারো নারীর অদম্য উদ্দীপনা, স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত সাড়া এক নতুন জাগরণের বার্তা বহন করে। আয়োজকদের প্রত্যাশা, এই জাগরণকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এই নারীদের মধ্য থেকেই উঠে আসবেন এ যুগের আম্মারা, এ যুগের সুমাইয়া, এ যুগের খাওলা যাঁরা অন্যায়ের কাছে মাথা নত করবেন না, সত্যের সংগ্রাম থেকেও পিছিয়ে যাবেন না।
চট্টগ্রাম বিভাগের নারীদের এই উপস্থিতি যেন এক দৃপ্ত ঘোষণা বাংলার নারীরা হানাহানি, বিভেদ ও সংঘাতের রাজনীতি নয়। বরং ন্যায়, শান্তি ও সত্যের সমাজ প্রত্যাশা করেন। তাঁরা শিরক-কুফরের অন্ধকার থেকে মুক্ত হয়ে আল্লাহ ও রাসুলের নির্দেশিত আদর্শে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান। হাজারো নারীর এই জাগরণ হোক সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার অগ্রযাত্রায় এক নতুন অধ্যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...