প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2026, 9:33 AM
নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
নিখোঁজের ১০ দিন পর কাউসার হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কাউসার গত ৮ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাননি। রোববার সকালে নিজ গ্রামের একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ও উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উদ্ধারকাজের সময় মরদেহের পাশ থেকে বস্তাবন্দী বেশ কিছু সিগারেট উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে স্থানীয়রা জানান, সম্প্রতি নিহতের বাড়ির পাশের একটি দোকানে চুরি হয়েছিল। লাশের পাশ থেকে পাওয়া সিগারেটের বস্তাটি সেই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...