প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Sep 2025, 12:35 AM
যুবকের বুকে রড ঢুকিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে কথা কাটাকাটির জেরে ফরহাদ হোসেন (২০) কে বুকে রড ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাহফুজ নামের যুবকের বিরুদ্ধে। সোমবার (১সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে লক্ষণপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়-মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন-(২০) ও সাইকচাইল গ্রামের মোবারক হোসেনের ভাতিজা মাহফুজ দীর্ঘ দিন থেকে একসাথে রাজমিস্ত্রীর কাজ করে আসছে। সোমবার লক্ষণপুর বাজারে একটি বিল্ডিংয়ে কাজ চলা কালীন সময়ে দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোবারক হোসেনের ভাতিজা মাহফুজ, ফরহাদ হোসেনকে বুকের ভিতর রোড ঢুকিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ফরহাদ হোসেনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করলে পথেই ফরহাদ মারা যান। বিষয়টি এলাকায় জানাজানি হলে মুহুর্তেই শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপুল চন্দ্র দে জানান, লক্ষণপুর বাজারে এক যুবকের হত্যার খবর পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের টিম পৌঁছেছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...