প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2025, 12:11 PM
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো চার পরিবার পেলেন আশার হাতছানি
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ঘর নির্মাণের বিভিন্ন সরঞ্জাম উপহার দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে টিন, খুঁটি, টুয়া সহ ঘর নির্মাণের সামগ্রী তুলে দেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কাজী মো. আব্দুল হান্নান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মো. ফরিদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ড. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. আলমগীর হোসেন সরকার ও ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।
এছাড়া স্থানীয় নেতা ক্বারী আব্দুস সাত্তার, নাল্লা ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আজাদ হোসাইন, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, মো. কাউছার আলম, মো. মাহবুবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া ও মামুনুর রশীদ, মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন এবং ইসমাইল হোসেনের সাতটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে নগদ অর্থ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...