প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:47 AM
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মাছুম মিয়ার কবর জিয়ারত করলেন অজিত গুহ কলেজের শিক্ষকবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় শহিদ মাছুম মিয়ার কবর জিয়ারত করেছেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার ৫ আগস্ট সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় তার নিজ গ্রামে অবস্থিত কবর প্রাঙ্গণে যান অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দল। এ সময় শহিদ মাছুম মিয়ার কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত করে মোনাজাত করেন তারা। পরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনে দেশে অসংখ্য ছাত্র-জনতা শহিদ হয়েছেন। শহিদ মাছুম মিয়া তাদের একজন। সে আমাদের কুমিল্লার গর্ব। তার আত্মার মাগফেরাত কামনা করি। তিনি মাছুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, শিক্ষক পরিষদ সম্পাদ সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. মাহাবুবুল আলম, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আব্দুল হালিম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শাহ জাহান, সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ, প্রভাষক ছালেহা বেগম, অভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রক সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান ও প্রভাষক কাজী আবু সাঈদ। পরবর্তীতে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা সম্মেলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...