প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Sep 2026, 8:51 AM
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে। তাই কৃষকদের ফসলে কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগে সর্তকতা অবলম্বন করতে হবে। এছাড়া সবজি পরিষ্কার পানিতে ধুয়ে বাজারজাতের বিষেয়ও পরামর্শ দেওয়া হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা শহরতলীর রঘুপুর এলাকার একটি মিলনায়তনে স্থানীয় কৃষকদের নিয়ে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে প্রধান প্রশিক্ষক ছিলেন বিসিপিএ'র ব্যবস্থাপক (গবেষণা ও উন্নয়ন) দেবাশীষ চ্যাটার্জি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার নার্গিস আক্তার। আলোচক ছিলেন বিসিপিএ'র কুমিল্লা চ্যাপ্টারের আহবায়ক হারুনুর রশিদ ও সদস্য সচিব হামিদুল ইসলাম।
প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা সাধারণ ধারণা, কৃষি কাজের ঝুঁকি বিশ্লেষণ, বালাইনাশকের দায়িত্বশীল ব্যবহার, কৃষি সংক্রান্ত ওয়েবসাইট ব্যবহার এবং ফসলের বালাই শনাক্ত এবং কৃষি যন্ত্রপাতির ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...
কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের রাজস্ব সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি, ব...