প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2026, 8:46 AM
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার।রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মহসিন কবির সরকার বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি। এই ভিত্তি শক্তিশালী করতে শিক্ষকদের নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি যত্নশীল আচরণ এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে আরও মনোযোগী হতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত ও ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জয়নাল আবেদীন। বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান।সভায় উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...